শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বগুড়ায় বিষাক্ত মদপানে ১৬ জনের মৃত্যুর ঘটনায় আটক ৪

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১

বগুড়ায় বিষাক্ত মদপানে ১৬ জনের নিহত হওয়ার ঘটনায় করা মামলায় চারজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে রাত ১১ টার মধ্যে তাদের আটক করা হয়।

বগুড়ার সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‘মুন হোমিও, পারুল হোমিও, করতোয়া হোমিও, করমোটেরি হাসান হোমিও হল থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না।

বগুড়ায় ‘বিষাক্ত মদপানে’ এ পর্যন্ত আব্দুর রহিম (৪২) নামের নতুন এক জন সহ ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত রবিবার থেকে বুধবার সকালের মধ্যে তাদের সবার মৃত্যু হয়।

পুলিশ আটজনের লাশ পোস্ট মর্টেমের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অন্যরা স্টোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে পুলিশ ধারনা করছে। তবে নিহতের স্বজনেরা বলছেন, মৃত্যুর আগে তারাও (নিহত) বিষাক্ত মদ পান করেছিলেন।

বিষাক্ত মদ বিক্রির বিষয়ে বগুড়া সদর থানায় সোমবার রাতে একটি মামলা হয়েছে। মামলা বাদী বিষ ক্রিয়ায় আক্রান্ত অবস্থায় হাসপাতালে ভর্তি রঞ্জুর বড় ভাই মনোয়ার। মামলায় তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। আসামিরা হলেন, খান হোমিও হলের মালিক শাহিনুর রহমান শাহীন, পারুল ও পুনম হোমিও হলের মালিক নুর আলম ও নুর নবী। নুর আর নুর নবী আপন দুইভাই।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD