শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জন্মদিনে মাহমুদউল্লাহকে সম্মান জানাল আইসিসি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য মাহমুদউল্লাহ রিয়াদের জন্মদিন আজ। ১৯৮৬ সালের আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন। রিয়াদের জন্মদিনে তাকে শুভেচ্ছা ও সম্মান জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে মাহমুদউল্লাহকে শুভেচ্ছা জানিয়েছে আইসিসি। সেই পোস্টে মাহমুদউল্লাহকে ‘বাংলাদেশের বড় মঞ্চের খেলোয়াড়’ বলেও অভিহিত করা হয়েছে। শুধু তাই নয়, বিশ্বকাপে (২টি) ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে করা মাহমুদউ্ল্লাহর শতকগুলো হাইলাইটসের ভিডিও সংযুক্ত করা হয়েছে এই পোস্টে।

আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহর অভিষেক হয় ২০০৭ সালের জুলাই মাসে। বাংলাদেশ দলের শ্রীলংকা সফর ছিল সেটি। সফরের ৩য় ওয়ানডে ম্যাচে দেশের হয়ে প্রথম ২২ গজে ব্যাট হাতে তুলে নেন এই কৃতী ক্রিকেটার। এরপর থেকে দেশের হয়ে প্রায় ধারাবাহিকভাবে তিনি পারফর্ম করে চলেছেন তিনি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দলে জায়গা হয়নি রিয়াদের।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD