শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

কোভ্যাক্সের ১ কোটি ২৮ লাখ টিকা পাবে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : বিশ্বজুড়ে করোনাভাইরাসের টিকার ন্যায়সঙ্গত প্রবাহ নিশ্চিত করতে বুধবার প্রথম বিতরণ তালিকা প্রকাশ করেছে কোভ্যাক্স কর্মসূচি। এতে বাংলাদেশ এক কোটি ২৮ লাখ টিকা পাবে বলে জানা গেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

২০২১ সালের মাঝামাঝিতে বিতরণ তালিকার দেশগুলোর ৩ শতাংশের বেশি জনসংখ্যাকে প্রতিষেধক দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত টিকা পাওয়ার ক্ষেত্রে নিম্নআয়ের দেশগুলো পিছিয়ে আছে।

এ অবস্থায় সব দেশে ন্যায্যভাবে টিকা বিতরণে কোভ্যাক্স গঠন করা হয়েছে। এই কর্মসূচি থেকে ৩৩ কোটি ৭২ লাখ টিকার ডোজ বিতরণ করা হবে। ফেব্রুয়ারির শেষ দিকে প্রথমবারের মতো সরবরাহ আসবে বলে খবরে বলা হয়।

কোভ্যাক্স জানায়, ২০২১ সালের মাঝামাঝিতে সম্মিলিত জনসংখ্যার ৩ দশমিক ৩ শতাংশকে প্রতিষেধক দিতে যথেষ্ট ডোজ পাবে ১৪৫ দেশ।

স্বাস্থ্যকর্মীসহ সবচেয়ে ঝুঁকিপূর্ণদের কথা মাথায় রেখেই টিকার প্রাথমিক বিতরণ হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গাভি টিকা জোট ও মহামারী প্রস্তুতির উদ্ভাবনী জোটের সহ-নেতৃত্বে কোভ্যক্স কর্মসূচি নেওয়া হয়েছে।

এক সংবাদ সম্মেলনে গাভির প্রধান নির্বাহী সেথ বেরকেলেই বলেন, শিগগিরই বৈশ্বিকভাবে প্রাণরক্ষাকারী করোনা টিকা বিতরণে আমরা সক্ষম হব। মহামারীকে পরাজিত করতে এই পদক্ষেপ অপরিহার্য ছিল।

জনসংখ্যার আকারের অনুপাতে দেশগুলো করোনার টিকা পাবে। সে অনুসারে টিকার বড় অংশই যাচ্ছে ভারতে। এ ছাড়া পাকিস্তান এক কোটি ৭২ লাখ, নাইজেরিয়া এক কোটি ৬০ লাখ, ইন্দোনেশিয়া এক কোটি ৩৭ লাখ ও ব্রাজিল এক কোটি ছয় লাখ টিকা পাবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাদান কর্মসূচির সমন্বয়ক অ্যান লিন্ডস্ট্রান্ড বলেন, টিকা দেয়া শুরু করেনি এমন দেশগুলোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD