শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ট্রেনের ধাক্কায় লণ্ডভণ্ড হলো প্রাইভেটকার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১

নারায়ণগঞ্জের ফতুল্লায় চলন্ত ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার লণ্ডভণ্ড হয়ে গেছে। তবে এতে কেউ মারা যায়নি। গাড়ির ভেতরে থাকা চালক আহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন লাইনের পাগলা নন্দলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত চালকের নাম আব্দুল জলিল (২৮)।

প্রত্যক্ষদর্শী ও নারায়ণগঞ্জ রেল স্টেশন সূত্রে জানা গেছে, প্রাইভেটকারটি (ঢাকা মেট্টো-ঢ ১১-৯১১১) যাওয়ার সময় ফতুল্লার পাগলা নন্দলালপুর রেল লাইনে উঠে যায়। এ সময় ঢাকাগামী চলন্ত ট্রেনটি প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা চালক আব্দুল জলিলকে স্থানীয়রা উদ্ধার করে ঢাকার একটি হাসপাতালে নিয়ে গেছেন।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের এসআই মোখলেসুর রহমান জানান, ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ নিহত হননি।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, রেলক্রসিংটি ছিল অবৈধ। এ বিষয়ে আমরা রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ জানিয়েছি। সেখানে এর আগেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। ওই স্থানটি খুবই ঝুঁকিপূর্ণ।

তিনি বলেন, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম থেকে পাগলা এলাকায় যাতায়াতে নন্দলালপুর ওই অবৈধ রেল ক্রসিংটি ব্যবহৃত হয়। এ ক্রসিংটি বন্ধ করে দিলেও ব্যবসায়ীসহ জনসাধারণের দুর্ভোগ বাড়বে আর চালু রাখলে এখানে একজন গেটম্যান নিয়োগ দিতে হবে। আর নয়তো হতাহতের ঘটনা ঘটতেই থাকবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD