শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

টিকার জরুরি ব্যবহারের অনুমতি চাইল জনসন অ্যান্ড জনসন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্ট জনসন অ্যান্ড জনসন তাদের উদ্ভাদিত করোনাভাইরাসের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন করেছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কাছে প্রতিষ্ঠানটি টিকাটির এক ডোজ ব্যবহারের অনুমোদন চেয়েছে।

প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা পল স্টোফেলস এক বিবৃতিতে বলেছেন, জরুরি ব্যবহারের জন্য আমাদের উদ্ভাবিত কোভিড-১৯ টিকার অনুমোদনের পেলে সরবরাহ শুরু করতে আমরা প্রস্তুত রয়েছি। আমাদের টিকা যত তাড়াতাড়ি জনসাধারণের কাছে সহজলভ্য করা যায়, তার জন্য দ্রুততার সাথে কাজ করে যাচ্ছি।

এফডিএ জানিয়েছে, বাইরের বিশেষজ্ঞরা এই টিকাটির পর্যালোচনা নিয়ে এখন ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত উন্মুক্ত আলোচনা করবেন।

জনসন অ্যান্ড জানিয়েছে, করোনাভাইরাস প্রতিরোধে তাদের টিকা ৬৬ শতাংশ কার্যকর। এক ডোজ প্রয়োগের পর এই ফলাফল পাওয়া গেছে। একটি আন্তর্জাতিক ট্রায়ালে স্বেচ্ছাসেবকদের টিকাটির এক ডোজ দেয়ার পর কি প্রতিক্রিয়া বা ফলাফল আসে সে বিষয়ে নজর রাখা হয়েছিলো। ১৪ দিন পর্যবেক্ষণ করার পর দেখা গেছে এক ডোজে ৬৬ শতাংশ করোনা প্রতিরোধে সক্ষম জনসন অ্যান্ড জনসনের টিকা।

দক্ষিণ আফ্রিকায় জনসেন তাদের টিকার ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছে। দেশটিতে করোনার নতুন স্ট্রেইনের সংক্রমণ বাড়ছে। সেখানে জনসেনের টিকার কার্যকারিতা পাওয়া যায় ৫৭ শতাংশ।

এছাড়া টিকা দুই ডোজ প্রয়োগ করা হলে রোগপ্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী হয় কিনা বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্টরা। সংস্থাটি দাবি করেছে, প্রাথমিক ট্রায়ালে দেখা গেছে দুই ডোজে করোনা প্রতিরোধে জনসন অ্যান্ড জনসনের টিকা ৮৫ শতাংশ কার্যকর।

সংস্থাটি চলতি বছর বিশ্বব্যাপী এক বিলিয়ন টিকার ডোজ সরবরাহ করার লক্ষ্য নির্ধারণ করেছে।

সূত্র : বার্তা২৪.কম

আরও পড়ুন :

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD