শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কবি ফররুখের ছেলে আহমদ আখতার আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সদস্য কবি আহমদ আখতার (৬০) আর নেই। শুক্রবার বিকাল সাড়ে ৪টায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি কালজয়ী কবি ফররুখ আহমদের ছেলে। আহমদ আখতার দৈনিক নয়া দিগন্তের সিনিয়র সাব-এডিটর ছিলেন। এর আগে তিনি দৈনিক সংগ্রাম ও বাংলাদেশ সংবাদ সংস্থায় সাব-এডিটর হিসেবে কাজ করেছেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয় বলেন, সিনিয়র সাংবাদিক-কবি আহমদ আখতার বেশ কিছু দিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকালে পূর্ব রামপুরায় নিজের বাসায় শ্বাসকষ্টসহ মারাত্মক অসুস্থ হয়ে পড়লে নিকটস্থ বেটার লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিকাল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে কবি-সাংবাদিক আহমদ আখতার গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি গণস্বাস্থ্য হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে বাসায় নেওয়া হয়। বেশ কিছু দিন ধরে ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD