শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চট্টগ্রামে যে অনন্য রেকর্ড করলেন মুমিনুল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

একই ভেন্যুতে দেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন মুমিনুল হক সৌরভ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সবচেয়ে বেশি ৭টি সেঞ্চুরি করেছেন বাংলাদেশ টেস্ট দলের এই অধিনায়ক।

একই মাঠে সবচেয়ে বেশি ১১টি সেঞ্চুরির রেকর্ড গড়েছেন শ্রীলংকার কিংবদন্তি ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। তিনি কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ১১টি সেঞ্চুরি করেছেন।

এ তালিকায় দুই নম্বরে আছেন ডন ব্র্যাডমেন। অস্ট্রেলিয়ান কিংবদন্তি ব্যাটসম্যান মাত্র ১১ ম্যাচে ৯টি সেঞ্চুরি করেছেন মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

ডন ব্র্যাডমেনের মতো একই মাঠে ৯টি সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটসম্যান জ্যাক ক্যালিস।

শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের দিনে লড়াই করেন মুমিনুল হক সৌরভ ও লিটন কুমার দাস। পঞ্চম উইকেটে তারা ১৩৩ রানের জুটি গড়েন। ৬৯ রানে লিটন আউট হলেও ক্যারিয়ারের ৪১তম টেস্টে ১০ম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল।

করোনাভাইরাস বিশ্বব্যাপী সংক্রমিত হওয়ার আগে গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করেছিলেন মুমিনুল। দীর্ঘদিন পর টেস্টে ফিরে ফের সেঞ্চুরি দিয়ে খেলা শুরু করলেন বাংলাদেশ দলের এই অধিনায়ক।

শনিবার সেঞ্চুরি করার মধ্য দিয়ে মুমিনুল ছাড়িয়ে গেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবালকে। দেশের হয়ে তামিম ৬১ টেস্টে অংশ নিয়ে ৯টি সেঞ্চুরি করেন। তার চেয়ে ২০ টেস্ট কম খেলেও একটি সেঞ্চুরি বেশি করেন মুমিনুল।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD