শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

আবারও মসজিদ বন্ধ করতে পারে সৌদি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : সৌদি আরবে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি চলছে। কিন্তু তারপরও করোনার বিস্তার থামানো যাচ্ছে না। এমতাবস্থায় দেশটির একজন সিনিয়র মন্ত্রী সৌদি আরবের সব মসজিদ আবারও বন্ধ করে দেয়া হতে পারে বলে জানিয়েছেন। খবর গালফ নিউজের।

করোনার বিস্তার রোধে গত সপ্তাহে বেশ কিছু বিধিনিষেদ আরোপ করে সৌদি সরকার। এরই অংশ হিসেবে ২০টি দেশের সঙ্গে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়। এরপরও মসজিদ বন্ধ করে দেয়ার মতো কঠোর সিদ্ধান্তের দিকে এগোচ্ছে সৌদি।

সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দেশটিতে ৩২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে চারজনের। সব মিলিয়ে দেশটিতে এ পর্যস্ত ৩ লাখ ৬৯ হাজার ৫৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৯৩ জনের।

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন আল-আখবারিয়া চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী ড. আবদুললতিফ বিন আব্দুলআজিজ বলেছেন, যদি মসজিদ বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমরা দ্বিধা করবো না।

তিনি বলেন, মসজিদের বিষয়ে যেকোনো সিদ্ধান্তের জন্য স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি আরবের সর্বোচ্চ ইসলামিক সংস্থা কাউন্সিল অব সিনিয়র স্কলারসের সঙ্গে সমন্বয় করে তার মন্ত্রণালয়।

করোনার বিস্তার রোধে গত মে মাসে মসজিদ বন্ধ করে দিয়েছিল সৌদি সরকার। দুই মাস বন্ধ থাকার পর আবারও মসজিদ খুলে দেয় তারা। তবে এখন আবারও মসজিদ বন্ধে কথা বলছে সৌদি সরকার।

সূত্র : আরটিভি নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD