সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রায় ১০ মাসে সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত, মৃত্যু ১৫

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

দেশে প্রায় ১০ মাসের মধ্যে সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত এক দিনে ২৯২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়ালো ৫ লাখ ৩৮ হাজার ৬২ জন। এর আগে ২০২০ সালের ১৭ এপ্রিল ২৬৬ জনের মধ্যে সংক্রমণ ছিল। এছাড়া শনিবার (৬ ফেব্রুয়ারি) দেশে আরও ৩০৫ জনের দেহে করোনা শনাক্ত হয়।

স্বাস্থ্য অধিদফতরের বিবৃতিতে বলা হয়েছে, রোববার সকাল ৮টা পর্যন্ত ১২ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করে দেশে ২৯২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

তাতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৩৫ শতাংশে, যা এপ্রিলের পর সবচেয়ে কম। আর দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৮ হাজার ৬২ জন হয়েছে।

আক্রান্তদের মধ্যে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে গত এক দিনে, তাতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে মোট ৮ হাজার ২০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৩১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৮৩ হাজার ৩৭২ জন হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD