বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক, কী আলোচনা হলো ঢাকা-চট্টগ্রাম লংমার্চ হবে বিরোধীদলের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, আইনের ব্যত্যয় ঘটেনি: মন্ত্রী নিষেধাজ্ঞা ইরানকে ভাঙতে পারেনি, আরও শক্ত করেছে রাষ্ট্রপতির সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ইমরানের চিকিৎসা নিশ্চিতে সুনীল-কপিলসহ ২১ অধিনায়কের চিঠি হাসিনাসহ সাতজনকে আদালতে হাজির করতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ইরানে ফের সামরিক হামলার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

মানবতার ডাকে সাড়া দিলেন ফুটবলার তপু বর্মন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২০

 

৯১ ক্রীড়াবিদকে আর্থিক সহায়তা দিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেটের এই সুপারস্টার মানবিক সহায়তা নিয়ে শুধু ক্রীড়াঙ্গনের অভাবী মানুষের পাশেই দাঁড়াননি। অনুপ্রেরণা যুগিয়ে গেছেন সামর্থ্যবান ক্রীড়াবিদদের অনেককে। তাদের একজন বাংলাদেশের তারকা ফুটবলার তপু বর্মন।

তামিমের দেখানো পথে হেঁটে জাতীয় ফুটবল দলের রক্ষণভাগের ফুটবলার তপু বর্মন করোনাভাইরাস লকডাউনের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন নারায়ণগঞ্জের ১৯ মেয়ে ফুটবলারের কাছে। শুক্রবার (১ মে) তপুর তরফ থেকে চাল, ডাল, আটা, তেল, লবণ, আলু ও পেঁয়াজসহ দুই সপ্তাহের নিত্য পণ্যের উপহার পৌঁছে দেন বাফুফের কম্পিটিশন বিভাগের সহকারী প্রধান হাসান মাহমুদ।

মেয়ে ফুটবলারদের সঙ্গে ২০০ দুস্থ ও অভাবী পরিবারকে আর্থিক সহায়তাও দিয়েছেন বসুন্ধরা কিংসের খেলোয়াড় তপু বর্মন। পরিবারগুলোতে এক সপ্তাহের জন্য খাদ্য পণ্য কেনার টাকা দিয়েছেন তিনি সিদ্ধিরগঞ্জের স্থানীয় ওয়ার্ড কমিশনারের মাধ্যমে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD