সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : রোববার থেকে দক্ষিণ আফ্রিকায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার উৎপাদিত করোনাভাইরাসের টিকা প্রয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। মূলত এক গবেষণায় দেখা গেছে অ্যাস্ট্রাজেনেকার টিকা দক্ষিণ আফ্রিকায় দেখা দেওয়া করোনাভাইরাসের নতুন রূপের বিরুদ্ধে খুব একটা কার্যকর নয়। সে কারণেই দক্ষিণ আফ্রিকা এই টিকা প্রয়োগ বন্ধ করে দেয়। খবর সিএনএন ও আল জাজিরার।

এ বিষয়ে রোববার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. জেওয়ালি এমখিজে বলেছেন, ‘অস্থায়ীভাবে অ্যাস্ট্যাজেনেকার টিকা প্রয়োগ বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি কিভাবে এই টিকাটিকে আরো কার্যকর করা যায় নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে। তার আগ পর্যন্ত আমরা ফাইজার বায়োএনটেক ও জনসন অ্যান্ড জনসনের টিকা প্রয়োগ করতে থাকবো।’

সম্প্রতি অক্সফোর্ড ও আস্ট্রাজেনেকার যৌথ এক গবেষণায় দেখা গেছে এই টিকা করোনার উপসর্গ তীব্র হওয়া ঠেকাতে ও মাঝারি ঘরনার অসুস্থতায় কার্যকর। কিন্তু খুব বেশি অসুস্থ ও নতুন রূপের বিরুদ্ধে এটার কার্যকারিতা কম।

দক্ষিণ আফ্রিকায় ২ হাজার তরুণের ওপর টিকার পরীক্ষা চালিয়েছিল অক্সফোর্ড ও আস্ট্রাজেনেকা। এতে দেখা গেছে টিকা গ্রহীতাদের রোগের মাত্রা তীব্র হয়নি কিংবা তাদেরকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি বা তারা মারা যায়নি। অবশ্য এই স্বেচ্ছাসেবকরা সবাই তরুণ ও তাদের গড় বয়স ছিল ৩১ বছর। সেই হিসেবে বৃদ্ধদের তুলনায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকা সত্ত্বেও টিকা নেওয়ার পর এই স্বেচ্ছাসেবকরা করোনায় আক্রান্ত হয়েছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD