সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় অক্সফোর্ডের টিকা দেওয়া বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

নতুন বৈশিষ্ট্যের করোনা মোকাবিলায় অকার্যকর প্রমাণিত হওয়ায় দক্ষিণ আফ্রিকায় অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা দেওয়া আপাতত বন্ধ রাখা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী রোববার এক বিবৃতিতে সরকারের নতুন এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় এ নিয়ে একটি পরীক্ষা চালানো হয়েছিল। এতে নতুন বৈশিষ্ট্যের করোনা মোকাবিলায় অক্সফোর্ড ভ্যাকসিনের সীমাবদ্ধতা ধরা পড়ে।

দক্ষিণ আফ্রিকায় নতুন ধরনের যে করোনাভাইরাস দ্রুত ছড়াচ্ছে, অক্সফোর্ডের উদ্ভাবিত টিকা তা আটকাতে পারছে না বলে প্রমাণ পাওয়া গেছে। মূলত এর পরই এটি দেওয়া স্থগিতের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

সাধারণ করোনাভাইরাস থেকে এই জীবাণুটি অনেক বেশি সংক্রমক। সাধারণ জীবাণুটি থেকে প্রায় ৭০ শতাংশ বেশি ছড়াতে পারে এই ভাইরাস।

দক্ষিণ আফ্রিকায় এর জেরেই গত এক মাসে করোনা সংক্রমণের হার লাফিয়ে বেড়েছে। এর মধ্যেই দেশটিতে পৌঁছায় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা। ১০ লাখ মানুষকে দ্রুত ভ্যাকসিন দেওয়ার প্রস্তুতি নেয় কর্তৃপক্ষ।

এই প্রস্তুতির মধ্যেই দুই হাজার মানুষকে নিয়ে সেখানকার গবেষকরা একটি পরীক্ষা চালান। তাতে দেখা যায়, কোভিডের নতুন ধরনের ভাইরাসটি মোকাবিলা করতে পারছে না অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি। তার পরই সেটি আপাতত ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD