শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পল্লবীতে ৬ জনকে হত্যা মামলা: আপিল বিভাগে জামিন পেলেন এক আসামি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

রাজধানীর পল্লবী আবাসিক এলাকায় এক বাড়িতে ২০০৬ সালে ছয়জনকে হত্যার ঘটনায় করা মামলায় নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও হাইকোর্টে খালাসপ্রাপ্ত আসামি এম এ আজিমকে জামিন দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ মঙ্গলবার ওই ব্যক্তির জামিন মঞ্জুর করে আদেশ দেন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন এস এম মাসুদ হোসেন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

পল্লবী আবাসিক এলাকায় এক বাড়িতে ২০০৬ সালের ১৩ অক্টোবর রিজিয়া বেগম, খাদিজা, আন্না, তোফেল, মনির ও মিলন বক্সী নামের ছয় ব্যক্তিকে গলা কেটে করে হত্যা করা হয়। ঘটনার পরদিন বাড়ির মালিক কাজী সিরাজুল হক পল্লবী থানায় একটি মামলা করেন। এ মামলায় বাড়ির মালিকের সাবেক গাড়িচালক মাসুম মাতব্বরকে ঘটনার একবছর পর গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে আরো তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ মামলায় বিচার শেষে ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০০৮ সালের ২৬ অক্টোবর এক রায়ে চারজনকে মৃত্যুদণ্ড দেন। চারজন হলেন-মাসুম মাতব্বর, জাকির হোসেন বাহার, মো. কামরুজ্জামান ওরফে কামরুল এবং এমএ আজিম ওরফে মাসুদ। এ রায় অনুমোদনের জন্য নিম্ন আদালত থেকে হাইকোর্টে ডেথ রেফারেন্স পাঠানো হয়। এছাড়া কারাবন্দি আসামিরা আপিল করেন।

উভয় আবেদনের ওপর শুনানি শেষে ২০১৪ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট রায় দেন। রায়ে তিনজনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আজিমকে খালাস দেন। খালাসের এই রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ আবেদনে আজিমের ক্ষেত্রে হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ। এছাড়া ২০১৬ সালের ২৮ মার্চ আপিল বিভাগ এক আদেশে রাষ্ট্রপক্ষকে আপিল করার অনুমতি দেন। এ অবস্থায় এম এ আজিম জামিন চেয়ে আপিল বিভাগে আবেদন করেন। আদালত শুনানি শেষে আজ জামিন মঞ্জুর করে আদেশ দেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD