শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাকিবের পরিবর্তে ঢাকা টেস্টে সৌম্য

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

কুঁচকিতে চোটের কারণে ঢাকা টেস্টে খেলতে পারছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তার পরিবর্তে ঢাকা টেস্টে খেলবেন তারকা ব্যাটসম্যান সৌম্য সরকার।

মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকা টেস্টে সাকিব যে খেলতে পারবেন না তা সোমবার এক বিবৃতিতে নিশ্চিত করে বিসিবি।

বিসিবি জানিয়েছে, চট্টগ্রাম টেস্টে বাম উরুতে চোট পান সাকিব। সেই চোটের কারণে ঢাকায় অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টে খেলবেন না সাকিব। বায়ো বাবল সুরক্ষা থেকে বের হয়ে এই সপ্তাহ বিশ্রামে থাকবেন সাকিব। তার চোট সারিয়ে ফিটনেস ফিরে পেতে সাকিবের সার্বক্ষণিক সহযোগিতা করে যাবে বিসিবির মেডিকেল টিম।

চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করেননি সাকিব। প্রথম ইনিংসে ১৫০ বলে ৬৮ রান করেন। এর পর গত শুক্রবার উইন্ডিজের ব্যাটিং ইনিংসে মাত্র ৬ ওভার বল করেন। সে সময় কুঁচকির চোট মাথাচাড়া দিয়ে উঠলে মাঠ ছাড়েন। তার বদলি হিসেবে নামেন ইয়াসির আলী রাব্বি।

শুক্রবারই সাকিবকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান দলের ফিজিও দেবাশীষ চৌধুরী। স্ক্যান রিপোর্টে একই স্থানে নতুন চোটের সন্ধান মেলে।

সেই সময় এক বিবৃতিতে বিসিবি জানায়, প্রথম টেস্টের আগে পাওয়া কুঁচকির চোট সামলে উঠলেও টেস্টের দ্বিতীয় দিনে ফিল্ডিং করার সময় বাম ঊরুর আরেক জায়গায় চোট পান সাকিব। প্রকারান্তরে এটি কুঁচকিতেই নতুন চোট।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD