বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মিরপুরে ১৮ কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ ২ ব্যক্তি গ্রেফতার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে কষ্টিপাথরের মূর্তিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

মঙ্গলবার সন্ধ্যায় শাহ আলী এলাকায় এ অভিযান চালান র‍্যাব-৪ এর সদস্যরা।

গ্রেফতাররা হলেন- মিজানুর রহমান ওরফে মিজান (৪০) ও শহিদুল ইসলাম (৪১)।

র‍্যাব জানায়, উদ্ধার কষ্টিপাথরের মূর্তিটির ওজন ৩৪ কেজি। দাম প্রায় ১৮ কোটি টাকা। কষ্টিপাথরের মূর্তি ছাড়াও দুই ব্যক্তির কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৪-এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান জানান, মিজানুর ও শহিদুল চোরাকারবারি দলের সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দুর্লভ নিদর্শন সংগ্রহ করে তা দেশের বাইরে পাচার করে আসছিলেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে শাহ আলী থানায় মামলা হয়েছে বলে জানায় র‍্যাব।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD