শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

চতুর্থ দিন টিকা নিলেন ১,৫৮,৪৫১ জন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

করোনাভাইরাসের গণটিকাদান শুরুর চতুর্থ দিন বুধবার ১ লাখ ৫৮ হাজার ৪৫১ জন টিকা নিয়েছেন। এ নিয়ে টিকা শুরুর পর চার দিনে সারা দেশে ৩ লাখ ৩৭ হাজার ৭৬৯ জন টিকা নিয়েছে।

গত রোববার থেকে সারা দেশে টিকাদান শুরু হয়েছে। প্রতিদিন সকাল ৮টা বেলা আড়াইটা পর্যন্ত চলে টিকাদান। ঢাকাসহ সারা দেশে ১০১৫টি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। সারা দেশে মঙ্গলবার টিকা নিয়েছেন ১ লাখ ১ হাজার ৮২ জন। রবি ও সোমবার দুদিনে টিকা নেন ৭৭ হাজার ৬৬৯ জন মানুষ।

বুধবার ঢাকার বিভিন্ন হাসপাতাল থেকে ১৯ হাজার ১১৫ জন করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় কর্মরত বিদেশি বিভিন্ন দেশের কূটনীতিকরাও রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৪০ হাজার ৯০৭ জন টিকা নিয়েছেন ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩৭ হাজার ৪৫৮ জন, রাজশাহী বিভাগে ১৭ হাজার ৯৭১ জন, রংপুর বিভাগে ১৪ হাজার ২২৪ জন, খুলনা বিভাগে ১৭ হাজার ১১৫ জন, বরিশাল বিভাগে ৬১৪৭ জন, ময়মনসিংহ বিভাগে ৭৫৪৯ জন এবং সিলেট বিভাগে ১৭ হাজার ৮০ জন টিকা নিয়েছেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD