শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

ভ্যাকসিনে ২৭৭ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

গত চার দিনে ভ্যাকসিন নেয়ার পর ২৭৭ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) সারাদেশে মোট এক লাখ ৫৮ হাজার ৪৫১ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে মাত্র ৭০ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন: জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে।

আর এ পর্যন্ত টিকা নিয়েছেন তিন লাখ ৩৭ হাজার ৭৬৯ জন। তাদের মধ্যে মোট ২৭৭ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।

বুধবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট টিকা নিয়েছেন এক লাখ ৫৮ হাজার ৪৫১ জন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ১১ হাজার ৬৯১ জন ও নারী ৪৬ হাজার ৭৬০ জন।

বিজ্ঞতিতে জানানো হয়, ঢাকা বিভাগে ৪০ হাজার ৯০৭ জন। ময়মনসিংহ বিভাগে ৭ হাজার ৫৪৯ জন। চট্টগ্রাম বিভাগে ৩৭ হাজার ৪৫৮ জন। রাজশাহী বিভাগে ১৭ হাজার ৯৭১ জন। রংপুর বিভাগে ১৪ হাজার ২২৪ জন। খুলনা বিভাগে ১৭ হাজার ১১৫ জন। বরিশাল বিভাগে ৬ হাজার ১৪৭ জন। সিলেট বিভাগে ১৭ হাজার ৮০ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রথম দিন ২৬ জনকে টিকা দেওয়া হয়।

করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর পাঁচ হাসপাতালে মোট ৫৪১ ব্যক্তিকে টিকা দেওয়া হয়েছে। আর ৭ ফেব্রুয়ারি সারাদেশে টিকা কার্যক্রম শুরু হয়। এ দিনে সারাদেশে টিকা নিয়েছেন ৩১ হাজার ১৬০ জন। তাদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন ও নারী সাত হাজার ৩০৩ জন।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতাল ও সারাদেশে ৯৫৫টি হাসপাতালসহ সারাদেশে মোট এক হাজার পাঁচটি হাসপাতালে টিকাদান কার্যক্রম চলবে। রাজধানীতে ৫০টি হাসপাতালে ২০৪টি টিম কাজ করবে এবং সারাদেশে ৯৫৫টি হাসপাতালে দুই হাজার ১৯৬টি টিম কাজ করবে। মোট এক হাজার পাঁচটি হাসপাতালে ২ হাজার ৪০০টিম কাজ করবে।

এছাড়া ভ্যাকসিন বিষয়ক কার্যক্রমের জন্য সাত হাজার ৩৪৪টি টিম প্রস্তুত রয়েছে। তবে আপাতত ২ হাজার ৪০০ জনকে দিয়ে বৃহস্পতিবারের কর্মসূচি শুরু হচ্ছে।

লাইটনিউজ/এসআই

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD