শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মৃত্যুর হুমকি পেলেন রেফারি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লাল কার্ডের সিদ্ধান্তকে কেন্দ্র করে রেফারি মাইক ডিন ও তার পরিবার মৃত্যুর হুমকি পেয়েছে বলে খবর এসেছে ব্রিটিশ সংবাদমাধ্যমে। তাই এ সপ্তাহান্তে কোনো লিগ ম্যাচ পরিচালনা না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। গত মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সাউথ্যাম্পটনের ৯-০ গোলে হারা ম্যাচে দলটির ডিফেন্ডার ইয়ান বেদনারেককে ও শনিবার ফুলহ্যামের মাঠে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের গোলশূন্য ড্র ম্যাচে সফরকারীদের মিডফিল্ডার তমাস সুচেককে লাল কার্ড দেখান ডিন। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। ম্যাচের শেষ দিকে ডি-বক্সে ইউনাইটেডের ফরোয়ার্ড অঁতনি মার্সিয়ালকে ফাউল করে লাল কার্ড দেখেছিলেন বেদনারেক। আর সুচেক মাঠ ছাড়েন দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ফুলহ্যামের স্ট্রাইকার আলেক্সান্দার মিত্রোভিচের মুখে দুর্ঘটনাবশত কনুই দিয়ে আঘাত করে। আপিলে দুটি সিদ্ধান্তই অবশ্য বদলে গেছে। প্রাণনাশের হুমকি পাওয়া ডিনের পাশে দাঁড়িয়েছেন ইংলিশ ফুটবলের রেফারিং সংস্থা পিজিএমওএলের প্রধান মাইক রাইলি। হুমকি এবং এ ধরনের বাজে মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বাজে বার্তা পাওয়ার বিষয়ে মাইকের পুলিশকে রিপোর্ট করার সিদ্ধান্তকে আমরা পুরোপুরি সমর্থন করি।
বিবিসির খবর, বুধবার এফএ কাপের পঞ্চম রাউন্ডে লেস্টার সিটি ও ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনের ম্যাচ পরিচালনা করবেন ডিন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD