শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এপ্রিলে শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস রিপোর্টার : ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কায় মে মাসে বাংলাদেশ সফরে আসার কথা শোনা গেছে। তার আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ। লঙ্কান ক্রিকেট বোর্ডের (এসএলসি) প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যাশলি ডি সিলভা বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের অক্টোবরে স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরটি এপ্রিলে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। পাল্লেকেলে ও ক্যান্ডিতে দুটি টেস্টের সূচি প্রায় চূড়ান্ত বলেও উল্লেখ করেন এই ক্রিকেট প্রশাসক। গতবার কঠোর কোয়ারেন্টাইনের শর্তে সফর থমকে গিয়েছিল। তবে এবার শর্ত শিথিল হচ্ছে।
কলম্বোভিত্তিক ডেইলি ফিনান্সিয়াল টাইমস জানায়, এসএলসি প্রধান নির্বাহী বলেছেন, এবার কোয়ারেন্টাইনের মেয়াদ কমানো হয়েছে। সাত দিন কোয়ারেন্টাইনের পর দশম দিন থেকে খেলা যাবে। যেভাবে ইংল্যান্ড সিরিজ আয়োজন করা হয়েছে সেভাবেই।
বাংলাদেশ দল দুটি টেস্ট খেলবে জানিয়ে তিনি বলেন, এপ্রিলে সফরে আসছে বাংলাদেশ, এটা ৯০ ভাগ নিশ্চিত। আমাদের পরিকল্পনা হচ্ছে এখানে পৌঁছার পর তারা ডাম্বুলায় যাবে। সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলে তারপর ক্যান্ডি। বাকিটা সবকিছু চূড়ান্ত হওয়ার পর নিশ্চিত করা যাবে।
উইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ শেষ করে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে এপ্রিলের প্রথম দিন। ওদিকে এপ্রিল মে-তে আইপিএল হওয়ায় আন্তর্জাতিক সূচি ফাঁকা আছে। বিশেষ করে বাংলাদেশ-পাকিস্তান-শ্রীলঙ্কার মতো দলের জন্য। যাদের ক্রিকেটাররা আইপিএল কম ডাক নেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD