স্পোর্টস ডেস্ক : বছরের প্রথম গ্র্যান্ডসø্যাম অস্ট্রেলিয়ান ওপেনের গতকাল তৃতীয় দিনটি ছিল উত্তেজনায় ঠাসা। বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জকোভিচকে যেমন কষ্টার্জিত জয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করতে হয়েছে ঠিক তেমনি সাবেক চ্যাম্পিয়ন স্ট্যান ওয়ারিঙ্কাকে বিদায় নিতে হয়েছে। নারীদের বিভাগে সেরেনা উইলিয়ামস সহজ জয়ে তৃতীয় রাউন্ডে উঠলেও পেরে উঠেননি দুটি গ্র্যান্ডসø্যামের মালিক পেত্রা কোভিতোভা।
রড লেভার এরিনাতে শীর্ষ বাছাই জকোভিচের বিপক্ষে মার্কিন ফ্রান্সেস টিয়াফো বেশ বিপদজনক হয়ে উঠেছিলেন। কঠিন লড়াইয়ের পর শেষ পর্যন্ত ৬-৩, ৬-৭ (৩/৭), ৭-৬ (৭/২) ও ৬-৩ গেমে জয়ী হয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন জকোভিচ। একইসাথে নবম অস্ট্রেলিয়ান শিরোপা জয়ের পথে আরো একধাপ এগিয়ে গেলেন এই সার্বিয়ান তারকা। দিনের আরেক ম্যাচে সহজ জয় নিশ্চিত করে তৃতীয় রাউন্ডে উঠেছেন ইউএস ওপেন বিজয়ী ডোমিনিক থিয়েম। তৃতীয় বাছাই এই অস্ট্রিয়ান মার্গারেট কোর্ট এরিনাতে জার্মানীর ডোমিনিক কোয়েফারকে এক ঘন্টা ৩৯ মিনিটের লড়াইয়ে ৬-৪, ৬-০, ৬-২ গেমের সরাসির সেটে পরাজিত করে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেন। জকোভিচ, থিয়েমর জয়ের দিনে পেরে উঠেননি সুইস তারকা স্ট্যান ওয়ারিঙ্কা। পাঁচ সেটের কঠিন লড়াইয়ে শেষ পর্যন্ত হাঙ্গেরিয়ান মার্টিন ফুকসোভিক্সের কাছে নতি স্বীকার করতে বাধ্য হন। প্রায় চার ঘন্টার এই জমাট লড়াইয়ে জকোভিচ ৭-৫, ৬-১, ৪-৬, ২-৬, ৭-৬ (১১/৯) গেমে পরাজিত হয়েছেন। নারী বিভাগে সহজ জয়ে এগিয়ে চলেছেন সেরেনা উইলিয়ামস। ৩৯ বছর বয়সী এই মার্কিন অভিজ্ঞ তারকা দ্বিতীয় রাউন্ডে মাত্র ৬৯ মিনিটে নিনা স্টোয়ানোভিচকে পরাজিত করে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন। অস্ট্রেলিয়ায় আসার পর ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষের পর থেকে সেরেনা অপরাজিত রয়েছেন। ম্যাচে স্টোয়ানোভিচকে উড়িয়ে দিতে সেরেনা ২৯টি উইনিং শট খেলেছেন। ম্যাচ শেষে সেরেনা বলেছেন, আমি প্রথম সেটের তুলনায় দ্বিতীয় সেটটি নিয়ে বেশী চিন্তা করেছি। এমনকি সার্ভিস নিয়ে বাড়তি একটি চিন্তা আমার মধ্যে কাজ করছিল। একেবারেই ভাবতে পারিনি ম্যাচটি এত সহজ হবে।
অন্যদিকে অস্ট্রেলিয়ান ওপেনের ২০১৯ সালের ফাইনালিস্ট নবম বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা ৬-৪, ১-৬ ও ৬-১ সেটে হেরেছেন রোমানিয়ার সোরানা সার্সটির বিপক্ষে। ৩০ বছর বয়সী এই চেক গত বছর ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে খেলার মাধ্যমে বছরটা ভালভাবেই শেষ করেছিলেন। ি
আরো জয় পেয়েছেন অস্ট্রেলিয়ান ওপেনের গত বছরের ফাইনালিস্ট গার্বেইন মুগুরুজা। মেলবোর্নের প্রচন্ড গরমের মধ্যেও দুর্দান্ত ফর্ম দেখিয়ে রাশিয়ান লুদমিলা সামসোনাভোকে ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন তিনি। এছাড়া সপ্তম বাছাই বেলারুশের অ্যারেনা সাবালেঙ্কা ৭-৬ (৭/৫), ৬-৩ গেমে রাশিয়ার দারিয়া কাসাতকিনাকে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন।