শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, এটি পরিকল্পনা: প্রধানমন্ত্রী ১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি, শত বছর পর নতুন নজির ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত র‌্যাবের আদলে এসআরবি গঠনের উদ্যোগের বিরোধিতা বিরোধী দলের ‘আমি ফিরে এসেছি মানুষের জন্য’ মির্জা আব্বাসের কান্নাভেজা বক্তব্যে থমকে গেলো গোটা সংসদ তিন বছরে চার শতাধিক গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে : সংসদে বাণিজ্যমন্ত্রী ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের চাঁদ দেখা যাবে কবে? গাজায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ‘নজিরবিহীন’ সংকট দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি উল্টোপথে বিমানমন্ত্রীর গাড়ি, মামলা

অন-অ্যারাইভাল ভিসা ৭ মে পর্যন্ত স্থগিত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী ভিসা (ভিসা অন-অ্যারাইভাল) স্থগিতের মেয়াদ বাড়ল। আগামী ৭ মে পর্যন্ত অন-অ্যারাইভাল ভিসা স্থগিত থাকবে।

শুক্রবার (১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শকের কাছে পাঠানো ‘কোভিড-১০ সংক্রমণ পরিস্থিতিতে ইমিগ্রেশন ও ভিসা সংক্রান্ত হালনাগাদ নির্দেশনা’য় এ কথা জানানো হয়েছে।

আগের নির্দেশনা অনুযায়ী, অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদ ছিল ৩০ এপ্রিল পর্যন্ত।

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে গত ১৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে সব ধরনের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত ঘোষণা করে সরকার। পর বন্ধ হয়ে যায় বিমান যোগাযোগও। পরে দফায় দফায় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা বাড়ানো হয়। একই সঙ্গে বাড়ে অন-অ্যারাইভাল ভিসা স্থগিতের মেয়াদও। সর্বশেষ বিমান চলাচলের নিষেধাজ্ঞার মেয়াদও ৭ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

হালনাগাদ নির্দেশনায় আরও বলা হয়, ইতোমধ্যে ভিসাপ্রাপ্ত বিদেশি নাগরিক বা যারা নতুন ভিসার জন্য আবেদন করেছেন তাদেরকে ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে ইস্যুকৃত কোভিড-১৯ লক্ষণমুক্ত বলে চিকিৎসকদের সনদ দেখাতে হবে এবং বাংলাদেশে আগমনের সময় ইমিগ্রেশন কাউন্টারে জমা দিতে হবে।

এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোভিড-১০ আক্রান্ত যেকোনো দেশ থেকে বাংলাদেশে বা বিদেশি নাগরিকের বাংলাদেশে আসার পর ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বাংলাদেশের স্থলবন্দরগুলোর মাধ্যমে বিদেশি নাগরিকদের বাংলাদেশের প্রবেশ নিষিদ্ধ থাকবে। তবে বন্দরগুলোর মাধ্যমে পণ্য আমদানি-রফতানি স্বাভাবিক প্রক্রিয়া চলমান থাকবে।

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশের ভিসা নিয়ে অবস্থানরত বিদেশি নাগরিকদের বর্তমান ভিসা তাদের আবেদনের বিপরীতে ভিসা ফি এবং জরিমানা পরিশোধ ছাড়া তিন মাস পর্যন্ত বাড়ানো যাবে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD