শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বোনারকে সেঞ্চুরি বঞ্চিত করলেন মিরাজ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

বড় ইনিংস খেলার আভাস দিয়েছিলেন আগের দিনে ৭৪ রানে অপরাজিত থাকা এনক্রুমাহ বোনার। নিজের সেঞ্চুরির পাশাপাশি দলের সংগ্রহ দ্রুতই সাড়ে তিনশ ছাড়িয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন বোনার।

আজ ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে সে পথেই এগুচ্ছিলেন। আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান জসুয়া দা সিলভাকে নিয়ে সমানে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন বোনার।

তবে বোনারকে এবারও সেঞ্চুরি পেতে দেননি টাইগার বোলাররা। তাকে এবার সেঞ্চুরি বঞ্চিত করলেন স্পিনার মিরাজ। মিরাজের ঘূর্ণিবলে কুপোকাত হয়ে ৯০ রান করে সাজঘরে ফিরে গেলেন বোনার।

মিরাজের বল ডিফেন্স করতে গিয়ে লেগ স্লিপে ক্যাচ তুলে দেন বোনার। দারুণভাবে তা লুফে নেন মোহাম্মদ মিঠুন। ২০৯ বলে ৯০ রানে থামে বনারের অভিযান।

চট্টগ্রাম টেস্টেও সেঞ্চুরির পথে ছিলেন বোনার। সেবার ৮৬ রানে আউট হয়ে যান। বোনারের আউটের পর বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরেছে।

তবে রানের চাকা একইভাবে ঘুরিয়ে নিচ্ছেন জসুয়া ও বোনারের পর উইকেটে নামা টেলএন্ডার আলজারি জোসেফ। জসুয়া ইতিমধ্যে অর্ধশতক হাঁকিয়েছেন। দলের সংগ্রহ ৩০০ ছাড়িয়েছে ইতিমধ্যে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিনে প্রথম সেশনের খেলা চলছে। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩০২ রান। ১১৪ বল খেলে ৬১ রানে অপরাজিত জসুয়া। অপরপ্রান্তে ওয়ানডে মেজাজে খেলে যাচ্ছেন জোসেফ। ২৯ বলে ২০ রান করে ফেলেছেন ইতিমধ্যে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD