শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শ্রীপুরে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডে একজনের লাশ উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

গাজীপুরের শ্রীপুরে এএসএম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অগ্নিকাণ্ডে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় তার লাশ উদ্ধার করা হয়। মারা যাওয়া ব্যক্তির নাম মো. আলমগীর হোসেন (৩৫)।

গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার টেপিরবাড়ী গ্রামের ওই কারখানার হাইড্রোজেন পারঅক্সাইড প্ল্যান্টে আগুন লাগে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ শ্রমিক আহত হন।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে। রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে পাঁচ সদস্যের গঠিত তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD