শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

গুলি করে হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন রন হক সিকদার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১

এক্সিম ব্যাংকের ২ কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সিকদার গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার জামিন পেয়ে গেছেন। আজ শুক্রবার (১২ ফেব্রুয়ারি) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তার আইনজীবী হত্যাচেষ্টা মামলায় জামিন চাইলে আদালত তা মঞ্জুর করেন। ৫ হাজার টাকা মুচলেকায় আগামী ১০ মার্চ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমামের আদালতে তাকে হাজির করা হয়েছিলো।

আজ সকাল ১০ টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই গ্রেপ্তার করা হয় রন হক সিকদারকে। তিনি সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। বাবা জয়নুল হক সিকদারের মৃত্যুর ১ দিন পর ঢাকায় আসেন ছেলে রন হক সিকদার। হত্যাচেষ্টার মামলার আসামি হওয়ার পর থেকে তিনি এতদিন বিদেশে পলাতক ছিলেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার মশিউর রহমানের নেতৃত্বাধীন একটি দল তাকে গ্রেপ্তার করে। এক্সিম ব্যাংকের দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অপর আসামি রন হক সিকদারের ভাই দিপু হক সিকদার দেশে না আসায় তাকে গ্রেপ্তার করা যায়নি।

গত বছরের ১৯ মে এক্সিম ব্যাংক কর্তৃপক্ষ গুলশান থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করে। জানা যায়, তাদের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ এনে সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে মামলায় অভিযুক্ত রন হক সিকদার ও দিপু হক সিকদার পলাতক ছিলেন।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD