শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৭.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পানামা, ভয়াবহ ক্ষতির শঙ্কা মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: প্রধানমন্ত্রী হাম উপসর্গে একদিনে ৩ জনের মৃত্যু অসংখ্য ডিসেম্বর আসবে যাবে, শেখ হাসিনা দেশে ফিরবে না: রাশেদ খাঁন স্কুলছাত্রী তাজমিন হত্যার মূল আসামি চট্টগ্রাম থেকে আটক বাবার ফোনে লাইভ লোকেশন পাঠিয়েছিল তাজমিন, সেই লোকেশনে গিয়ে পান লাশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের বিশ্ব ডিম দিবস আজ, চাহিদার চেয়ে উৎপাদন কম পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ ব্যবহারকারীর তথ্য ফাঁসের দাবি, চাওয়া হয়েছে ৪ লাখ ডলার চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি

দ্বিতীয় কন্যার নাম জানালেন সাকিব আল হাসান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২০

 

গত শুক্রবার দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সাকিব ও তার স্ত্রী উম্মে রোমান আহমেদের (শিশির) কোলজুড়ে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান।

দ্বিতীয়বারের মতো কন্যাসন্তানের বাবা হওয়ার আট দিনের মাথায় নাম জানালেন সাকিব। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে জন্মসনদের ছবি পোস্ট করে তিনি জানিয়েছেন, ছোট মেয়ের নাম ইরাম হাসান।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গত ২৪ এপ্রিল, রমজানের প্রথম দিন, শুক্রবার ভোরে, আমরা আল্লাহ তায়ালার দয়ায় আরেক কন্যাসন্তান লাভ করেছি। তার নাম আমরা রেখেছি ইরাম হাসান। এই নামের অর্থ জান্নাত। কারণ ও সত্যিই জান্নাতের একটা টুকরো। আলহামদুলিল্লাহ্।’

সাকিবের আপলোড করা ছবিতে দেখা যাচ্ছে নবজাতিকার পায়ের ছাপের সঙ্গে জন্মসনদে লেখা বাচ্চার নাম ইরাম হাসান, মায়ের নাম উম্মে রোমান আহমেদ, বাবার নাম সাকিব আল হাসান এবং বাচ্চা জন্ম নিয়েছে ২৪ এপ্রিল ভোর ৫টা ৮ মিনিটে।

উল্লেখ্য, গত ২০১৫ সালের ৮ নভেম্বর জন্মগ্রহণ করেছে সাকিবের প্রথম সন্তান আলায়না হাসান অব্রি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD