শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ সামরিক কমান্ড কাঠামোতে কেন বড় পরিবর্তন আনল পাকিস্তান যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম পর্যন্ত এক্সপ্রেসওয়ের পরিকল্পনা সরকারের: অর্থমন্ত্রী অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা ধর্মের ভিত্তিতে বৈষম্য করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস চলতি মাসেই শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন পিঠ চুলকিয়েই চীনা যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা বাণী নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১২৮৭, নিখোঁজ ৫০৮৩

করোনা আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ৫০০ ছাড়া‌লো

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২০

স্টাফ রিপোর্টার : দেশে করোনাভাইরাসে (‌কো‌ভিড-১৯) আক্রান্ত চিকিৎসকের সংখ্যা পাঁচশ ছাড়া‌লো। করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে রাজধানীসহ সারাদেশে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা এখন ৫২৩ জন। এর মধ্যে সর্বোচ্চসংখ্যক ৩৮৯ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালের চিকিৎসক।

শনিবার (২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসরকারি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিস (এফডিএসআর)।

এফডিএসআরের তথ্যমতে ঢাকা ছাড়া আক্রান্ত চিকিৎসকদের মধ্যে বরিশাল বিভাগে ৯ জন, চট্টগ্রামে ১৭ জন, সিলেটে ৭ জন, খুলনায় ৩০ জন, রংপুরে ৭ জন, ময়মনসিংহ ৬১ জন এবং রাজশাহী বিভাগে ৩ জন রয়েছেন।

এদিকে মহামারি করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয় বলে শনিবার (২ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে জানানো হয়। ফলে ভাইরাসটিতে দেশে মোট মারা গেছেন ১৭৫ জন।

আক্রান্ত হিসেবে ওই ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হন আরও ৫৫২ জন। ফলে দেশে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল আট হাজার ৭৯০ জনে। এ ছাড়া সুস্থ হয়েছেন আরও তিনজন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা ১৭৭।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর প্রথম দিকে কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর মিললেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। বাড়ছে মৃত্যুও।

চার মাস আগে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাস ক্রমে গোটা বিশ্বকে বিপর্যস্ত করে দিয়েছে। চীন পরিস্থিতি অনেকটাই সামাল দিয়ে উঠলেও এখন মারাত্মকভাবে ভুগছে ইউরোপ-আমেরিকা-এশিয়াসহ বিশ্বের অন্যান্য অঞ্চল।

এ ভাইরাসে এখন পর্যন্ত সারাবিশ্বে ২ লাখ ৪০ হাজার ৩৮১ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন মোট ৩৪ লাখ ২৪ হাজার ৩৫৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৯৩ হাজার ৭৬৬ জন।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD