শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাংবাদিক শাহীন রেজা নূর আর নেই

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে সাংবাদিক শাহীন রেজা নূর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গতকাল শুক্রবার (১২ ফেব্রুয়ারি) কানাডার ভ্যানকুভারের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়েছেন শাহীন রেজা নূরের ছোটো ভাই জাহিদ রেজা নূর।

শাহীন রেজা নূর মাগুরার শালিখা উপজেলার শরশুনা গ্রামে ১৯৫৪ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার, আলবদর ও আল শামসের সহযোগিতায় যে বুদ্ধিজীবী নিধনযজ্ঞ শুরু করে, তার নির্মম শিকার হন শাহীন রেজা নূরের বাবা সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন।

দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক ছিলেন শাহীন রেজা নূর। তিনি দীর্ঘদিন প্রজন্ম ‘৭১-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD