শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে আটক ১৭

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৭ জন নেতা-কর্মীকে আটক করেছে শাহাবাগ থানা পুলিশ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে আটকের বিষয়টি জানান শাহাবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন অর রশীদ।

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে।

তবে আটককৃতদের নাম-পরিচয় জানায়নি পুলিশ। এর আগে, দুপুর সোয়া ১২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বক্তব্য শুরু করলে লাঠিচার্জ করে পুলিশ।

সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশ বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য ইশরাক হোসেন জানান, শান্তিপূর্ণ সমাবেশের শেষের দিকে কে বা কারা ইট ছুড়ে উত্তেজনার সৃষ্টি করে। এরপর পুলিশ অতর্কিত হামলা চালায়।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD