শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ট্রেনের বগি লাইচ্যুত, সিলেটের সঙ্গে যোগাযোগ বন্ধ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। ফলে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ভাটেরা রেলস্টেশনের অদূরে হোসেনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বরমচাল স্টেশনমাস্টার শফিকুল ইসলাম কাজল জানান, সিলেটগামী তেলবাহী একটি ট্রেন দুপুর ২টা নাগাদ ভাটেরা স্টেশন অতিক্রম করার পর হোসেনপুর নামক স্থানে একটি বগি লাইনচ্যুত হয়েছে।

কুলাউড়া স্টেশনমাস্টার মুহিবুর রহমান জানান, খবর পেয়ে কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। উদ্ধারকাজে ৩-৪ ঘণ্টা লাগতে পারে। সন্ধ্যা ৬টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD