বিশ্ব ভালোবাসা দিবসে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে অনুষ্ঠিত হলো ‘ভ্যালেন্টাইন ফেস্ট -২০২১’।
ওই উৎসবটি হলো একটি ফটো কন্টেস্টকে ঘিরে। কন্টেস্টটির টাইটেল স্পন্সরে ছিল পাঁচতারকা রিসোর্ট ‘দ্য প্যালেস লাক্সারি’।
এ কন্টেস্টের সফল আয়োজনে আরও সহযোগিতা করেছে হুর, রাইস, ভগ (সালুন স্পা ও জিম), ফ্রিল্যান্ড ও বার্গার কিং।
মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক যুগান্তর ও যমুনা টিভি।
দ্য প্যালেস লাক্সারি রিসোর্টের ফেসবুক পেজে গত ১ ফেব্রুয়ারি ভালোবাসার যুগলদের ছবি আপলোড করতে বলা হয়। ত্রিশেরও বেশি যুগল এতে অংশ নেয়।
১১ দিন ধরে চলা এ প্রতিযোগিতায় সর্বোচ্চ লাইক পাওয়া ছবির যুগলকে প্রথম জয়ী হিসেবে ঘোষণা করা হয়। এভাবে লাইকের সংখ্যা বিচারে ক্রমান্বয়ে ১০টি প্রেমযুগলকে রোববার পুরস্কৃত করা হয়েছে।
এ প্রতিযোগিতায় প্রথম হয়েছেন শান্ত ইসলাম। ১ হাজার ৫০০ এর বেশি লাইক পেয়েছে তার ছবি। ১ হাজার ৩০০ এর কিছু বেশি লাইক পেয়ে দ্বিতীয় হয়েছেন সোহাগ।
৯৬১ লাইক পেয়ে তৃতীয় হয়েছেন শাবনুর আফরোজ। খন্দকার ইফতেখার ৪র্থ, রাখা রহমান পঞ্চম, দেলওয়ার হোসেইন জয় ৬ষ্ঠ, ইমরান হোসেইন সপ্তম, মাহবুব রাহমরান ৮ম, ইউসা জারিয়াত পঙ্কতি নবম ও পিউজুন আহমেদ দশম হয়েছেন।
প্রথম হয়ে উচ্ছ্বসিত শান্ত ইসলাম বলেন, খুব ভালো লাগছে। আসলে প্রথম যে হয়ে যাব তা ভাবনায় ছিল না। হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। তবে আমার বন্ধুদের অকৃত্রিম সহযোগিতায় আমাদের ছবিতে সবচেয়ে বেশি লাইক জমা পড়েছে।
প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় হওয়া যুগল পাচ্ছেন, রিসোর্ট দ্য প্যালেসে এক রাত ও এক দিন অবস্থানের সুযোগ, ফ্রিল্যান্ড, হুর ও ভগের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এছাড়া আরও রয়েছে বার্গার কিং-এ ভোজসহ ব্লকবাস্টারে সিনেমা দেখার টিকিট।
তৃতীয় পুরস্কারে দ্য প্যালেসে রুম বুকিং ছাড়া বাকি সবই থাকছে। বাকি সব পুরস্কারে গিফট হ্যাম্পার ও ব্লকবাস্টারে সিনেমা দেখার টিকিট।
এমন আয়োজন প্রসঙ্গে দ্যা প্যালেসের সেলস এন্ড মার্কেটিং বিভাগের প্রধান মোহাম্মদ তানভির হাসান বলেন, দেশে পর্যটনের বিকাশে ও তরুণ প্রজন্মকে উদ্যোমি করতে নানাবিধ আয়োজন করে দ্যা প্যালেস। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এটিও তেমন একটি আয়োজন। আমরা চাই তরুণ-যুবারা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের আটকে না রেখে প্রকৃতি দেখুন। পর্যটন বিকাশে সহায়তা করুক।
ব্লকবাস্টার সিনেমাসের ইনচার্জ (মার্কেটিং ও ইভেন্ট) মাহাবুবুর রহমান বলেন, ১১ দিন ধরে খুব সুন্দর করে আয়োজনটি সম্পন্ন করা হয়েছে। এমন আয়োজনে অংশ নিতে পেরে আমরা আনন্দিত। দেশের পর্যটন শিল্পের উন্নয়নে ও সৃজনশীল কাজে যমুনা গ্রুপের ব্লকবাস্টার সিনেমাস সব সময়ই উল্লেখযোগ্য ভূমিকা রাখতে আগ্রহী।
লাইটনিউজ