শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

জরুরি ব্যবহারে অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জরুরি ব্যবহারের জন্য অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের তৈরি করোনাভাইরাসের টিকাটি তালিকাভূক্ত করেছে। পাশাপাশি অনুমোদন দিয়েছে সিরাম ইনস্টিটিউটে অক্সফোর্ডের তৈরি টিকাকেও।

এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস আধানম ঘেব্রেইয়াসুস বলেছেন, ‘এখন আমাদের হাতে দ্রুত ছাড়করণের জন্য সব ধরনের টিকারই মজুদ রয়েছে। তবে এখনো আমাদের টিকার উৎপাদন আরো বাড়ানো প্রয়োজন।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে প্রাপ্ত বয়স্কদের অক্সফোর্ডের তৈরি টিকাটির দুটি ডোজ ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে নিতে হবে। পাশাপাশি এই টিকাটি সেসব দেশেও ব্যবহার করা যাবে যেখানে দক্ষিণ আফ্রিকায় দেখা দেওয়া করোনাভাইরাসের নতুন রূপের প্রাধান্য রয়েছে।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফাইজার/বায়োএনটেকের টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল। এবার দিলো অ্যাস্ট্রাজেনেকা/অক্সফোর্ডের তৈরি টিকাটিকে। কম মূল্যের এবং সংরক্ষণ ও বন্টনে সহজ হওয়ায় অন্যান্য টিকার চেয়ে বেশ প্রশংসা কুড়াচ্ছে অক্সফোর্ডের তৈরি টিকাটি।

বিশ্বব্যাপী ২০১টি দেশের ১০৯ কোটি মানুষ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ২৫ লাখেরও বেশি মানুষ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD