শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এটাই কি পৃথিবীর সবচেয়ে বড় সাপ?

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : ঘটনাটি ২০১৬ সালের। ব্রাজিলের একটি নির্মাণ প্রকল্পের কর্মীরা পারা প্রদেশের একটি গুহায় ৩৩ ফুট লম্বা একটি এ্যানাকোন্ডা সাপ খুঁজে পেয়েছেন – যাকে মনে করা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সাপ। এই সাপটিকে ঘিরে আজও পর্যন্ত চলছে নানান ধরনের জল্পনা-কল্পনা। শুধু তাই নয়, এত বড় সাপটিকে বসে আনতে বেগ পেতে হয়েছে কর্তৃপক্ষকে। কারণ এই সাপ ধরার কোনো যন্ত্র কিংবা উপায় ছিল না।

অবাক করা বিষয় হলো সাপটিকে বসে আনতে অর্থাৎ এটাকে উদ্ধার করতে ক্রেন ব্যবহার করা হয়েছে। এ ছাড়া আর কোনো উপায় ছিল না। গিনেস রেকর্ড বুক অনুযায়ী বন্দী অবস্থায় পৃথিবীর সবচেয়ে বড় সাপটি আছে আমেরিকার কানসাসের একটি প্রতিষ্ঠানে। মেডুসা নামের এই পাইথনটির দৈর্ঘ্য ২৫ ফুট ২ ইঞ্চি।

কিন্তু ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারা প্রদেশের আলতামিরা গুহায় পাওয়া এ্যানাকেন্ডা সাপটির দৈর্ঘ্য যে আরো ৮ ফুট বেশি তাই নয়, এর ওজন হচ্ছে ৬৩ স্টোন বা ৩৭৮ কেজি। ব্রিটেনের দৈনিক সান জানাচ্ছে, সাপটির দেহের সবচেয়ে মোটা অংশটির ব্যাস হচ্ছে প্রায় এক মিটার।

গুহাটিতে নির্মাণ কাজের জন্য নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানোর সময় কর্মীরা সাপটি দেখতে পান। ক্রেনে করে সাপটিকে তোলা হয় এবং এর একটি ভিডিও ইউটিউবে পোস্ট করা হয়। সাপটিকে এতে মৃত অবস্থায় দেখা গেছে। অভিযোগ করা হয়, নির্মাণকর্মীরা তাকে মেরে ফেলেছে। তবে অন্য অনেকে বলছেন, সম্ভবত বিস্ফোরণের কারণে পাথর মাথায় পড়ে সাপটি মারা গেছে, কারণ ভিডিওতে তার মাথা থেঁতলানো দেখাচ্ছিল।

সূত্র : বিবিসি বাংলা

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD