শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এমবাপের হ্যাটট্রিকে বার্সাকে হারালো পিএসজি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস রিপোর্টার : এ যেন চার বছর আগের প্রতিশোধ। এই আঙিনায় হয়েছিল ভরাডুবি। এবারও প্রথমে গোল হজম করে বসল তারা। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল পিএসজি। কিলিয়ান এমবাপের অসাধারণ হ্যাটট্রিকে বার্সেলোনাকে তাদেরই মাঠে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে এক ধাপ এগিয়ে গেল প্যারিসের দলটি।
কাম্প নউয়ে মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ৪-১ গোলে জিতেছে পিএসজি।
ম্যাচের শুরুতেই বিপদে পড়তে পারতো বার্সেলোনা। মাঝমাঠ থেকে সতীর্থের উঁচু করে বাড়ানো বলে ডি-বক্সের বাইরে পা লাগিয়েছিলেন এমবাপে; কিন্তু নিয়ন্ত্রণে নিতে পারেননি। এগিয়ে এসে বিপদমুক্ত করেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। ১৯তম মিনিটে ছয় গজ বক্সের বাঁ থেকে মাউরো ইকার্দি ওয়ান-অন-ওয়ানে গোলরক্ষককে ফাঁকি দিলেও তার শটে গতি ছিল না। ছুটে গিয়ে ঠেকান পেদ্রি।
পিএসজির এই দুই প্রচেষ্টার মাঝে ভালো সুযোগ পায় বার্সেলোনা। তবে কাছ থেকে ঠিকমতো শট নিতে পারেননি অঁতোয়ান গ্রিজমান। বল নিয়ন্ত্রণে নিতেও বেগ পেতে হয়নি গোলরক্ষক কেইলর নাভাসকে।
২৭তম মিনিটে মেসির সফল স্পট কিকে এগিয়ে যায় বার্সেলোনা। পাল্টা আক্রমণে ডি-বক্সে ফ্রেংকি ডি ইয়ং পেছন থেকে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
আসরে মেসির এটি চতুর্থ গোল। চারটিই পেনাল্টি থেকে। মৌসুমে সব প্রতিযোগিতা মিলে তার গোল হলো ২০।
পিছিয়ে পড়ে যেন তেতে ওঠে পিএসজি। একের পর এক আক্রমণ করতে থাকে তারা। চাপ ধরে রেখে পাঁচ মিনিট পর গোলও পেয়ে যায় তারা। ডি-বক্সে মার্কো ভেরাত্তির দারুণ পাস ধরে ক্লেমোঁ লংলেকে কাটিয়ে ছয় গজ বক্সের বাইরে থেকে জোরালো শটে টের স্টেগেনকে পরাস্ত করেন এমবাপে।
প্রথমার্ধের বাকি সময়ে দুই দলই একটি করে ভালো সুযোগ পায়। লেইভিন কুরজাওয়ার শট টের স্টেগেন কর্নারের বিনিময়ে ঠেকানোর দুই মিনিট পর পাল্টা আক্রমণে গ্রিজমানের কোনাকুনি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটে দারুণ দুটি সুযোগ পায় সফরকারীরা। গতিতে বারবার বার্সেলোনার রক্ষণে ভীতি ছড়ানো এমবাপের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর মোইজে কিনের শট কর্নারের বিনিময়ে ফেরান টের স্টেগেন।
চাপ ধরে রেখে ৬৫তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। ডান দিকের বাইলাইনের কাছ থেকে আলেস্সান্দ্রো ফ্লোরেন্সির ক্রস ঠেকাতে পারেননি টের স্টেগেন, পেছনে ছুটে আসা পিকে চেষ্টা করেন, কিন্তু তার পায়ে লেগে বল চলে যায় এমবাপের কাছে। জোরালো শটে ঠিকানা খুঁজে নেন তিনি।
খানিক পর তার হ্যাটট্রিকও হতে পারতো। তবে এবার তার শট পা দিয়ে রুখে দেন গোলরক্ষক। তবে একটু পরেই আরেক গোল হজম করে তারা। ৭০তম মিনিটে বাঁ দিক থেকে লেয়ান্দ্রো পারেদেসের দারুণ ফ্রি-কিকে গোলমুখ থেকে কোনাকুনি হেডে টের স্টেগেনকে পরাস্ত করেন ইতালিয়ান ফরোয়ার্ড কিন।
আর ৮৫তম মিনিটে প্রতি-আক্রমণে হ্যাটট্রিক পূরণ করেন এমবাপে। ইউলিয়ান ড্রাক্সলারের পাস পেয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে বল জালে জড়ান বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড।
পিএসজির জার্সিতে নকআউট পর্বে আগের নয় ম্যাচে মাত্র এক গোল করেছিলেন এমবাপে। ১০ ম্যাচে হয়ে গেল চারটি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD