শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাকিবকে যে দামে কিনল কেকেআর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

৩ কোটি ২০ লাখ ভারতীয় রুপিতে বিক্রি হলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় চেন্নাইয়ে শুরু হয়েছে আইপিএল ২১-এর নিলাম কার্যক্রম। সেখানে নিলামের ২ নম্বর সেটে ছিল সাকিবের নাম।

আইপিএলের নিলামে শুরুর দিকেই সাকিবের নাম ওঠে। শুরুতে তার ভিত্তিমূল্য হয় ২ কোটি রুপি।

প্রথম ডাকেই সাকিবের দাম ২ কোটি ২০ লাখ রুপি হাঁকায় কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি ৪০ লাখ হাঁকায় কিংস ইলাভেন পাঞ্জাব। এ দুই ফ্রাঞ্চাইজির মধ্যে বেশি কিছু সময় কাড়াকাড়ি চলে। শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে নেয় শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।

সাকিব কেকেআরের সাবেক তারকা। সানরাইজার্স হায়দরাবাদের হয়েও আইপিএল মাতিয়েছেন। ২০১১ সাল থেকে আইপিএলে অংশগ্রহণ করে আসছেন এ অলরাউন্ডার। ২০১১ থেকে ২০১৭ আইপিএল পর্যন্ত কেকেআরে ছিলেন। ২০১৮ আইপিএলে সম্পর্কে ছেদ করে কলকাতা ছেড়ে সানরাইজার্স হায়দরাবাদ যোগ দেন।

তবে এক বছরের নিষেধাজ্ঞার কারণে ২০২০ সালে আসরে খেলতে পারেননি তিনি। এক আসর বিরতি দিয়ে আবার আইপিএল নিলামে সাকিব ফিরেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটেগরিতে।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সাকিবই সবচেয়ে বেশি আইপিএলে খেলেছেন। মোট ৬৩টি ম্যাচের মধ্যে ৪৬টিতে ব্যাটিং করার সুযোগ পান। আইপিএলে ১২৬.৬৬ স্ট্রাইকরেটে ব্যাট হাতে করেছেন ৭৪৬ রান। বল হাতে ৬২ ইনিংসে ৫৯ উইকেট শিকার করেছেন তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD