শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সাকিব-স্মিথকেও ছাড়িয়ে গেলেন মঈন আলী

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। বিশ্বের সেরা পাঁচ ব্যাটসম্যানের তালিকায় শীর্ষে তিনি।

অথচ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের নিলামে মাত্র ২ কোটি ২০ লাখে দিল্লিতে বিক্রি হলেন স্মিথ।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখে দলে নিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন দল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের এ ফ্র্যাঞ্চাইজির হয়ে দীর্ঘদিন খেলেছেন সাকিব। আবারও সেই দলেই সুযোগ পেলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।

তবে সাকিব-স্মিথকে ছাড়িয়ে গেছেন ইংল্যান্ডের মুসলিম তারকা অলরাউন্ডার মঈন আলী। নিলামে ২ কোটির সর্বোচ্চ ভিত্তিমূল্যে ছিলেন ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার।

ইংলিশ এই তারকাকে দলে নিতে রীতিমতো কাড়াকাড়ি পড়ে যায় আইপিএল ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে। শেষ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস ৭ কোটিতে দলে নেয় এই মুসলিম তারকাকে।

আইপিএলে ১৯ ম্যাচে ৩০৯ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে শিকার করেন ১০ উইকেট।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD