শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন

টিকার কথা বলে খালি সিরিঞ্জ পুশ করছেন স্বাস্থ্যকর্মীরা!

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : সংক্রমণ শুরুর দিকে বিশ্বের বিভিন্ন দেশে নানা গুজবের কথা শোনা যায়। করোনা প্রতিরোধে গরুর মূত্রপান করাসহ নানান ধরনের চিকিৎসা ব্যবস্থা উল্লেখ করা হয়। পরবর্তীতে ধীরে ধীরে এসব গুজব মানুষের কাছে মিথ্যা প্রমাণ হয়। তবে এবার করোনাভাইরাসের টিকা দেওয়া নিয়ে ব্রাজিলে স্বাস্থ্যকর্মীরা মিথ্যাচার করা শুরু করেছে।

ব্রাজিলে করোনাভাইরাসের টিকার কথা বলে খালি সিরিঞ্জ পুশ করার অভিযোগ উঠেছে স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে। তবে এই অভিযোগের জন্য তদন্তে নেমেছে ব্রাজিলের পুলিশ।

স্থানীয় সংবাদ মাধ্যমে এটিকে ‘বাতাসের টিকা’ বলে আখ্যায়িত করা হয়েছে। দেশটির অন্তত চারটি রাজ্যে এ ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়। এর মাধ্যমে ব্রাজিলে টিকাদান কর্মসূচিতে সমন্বয়হীনতার চিত্র উঠে এসেছে। এর আগে করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে চরম অবহেলার বিষয়টিও সমালোচিত হয়। খবর দ্যা গার্ডিয়ানের।

টিকা কেলেঙ্কারি নিয়ে বুধবার তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে ব্রাজিলের পুলিশ। তাদের ধারণা, নার্সরা হয়তো টিকা বিরোধী ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী বা কালোবাজারে এ টিকা বিক্রি করছে তারা।

রিও অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, যদি টিকা আত্মসাতের সঙ্গে কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হবে। এমন ঘটনা প্রমাণিত হয়ে ১২ বছর পর্যন্ত জেল হতে পারে।

২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত টিকাদান কর্মসূচির সঙ্গে যুক্ত এপিডেমিয়োলোজিস্ট কারলা ডমিংগস বলেন, ‘শুরুতে এটাকে বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও উদ্বেগজনক হচ্ছে, অনেক জায়গায় এ ধরনের ঘটনা ঘটছে।’

তিনি বলেন, হয় এসব স্বাস্থ্যকর্মীদের ঠিকমতো প্রশিক্ষণ দেওয়া হয়নি বা তারা কোনো খারাপ বিশ্বাসের সঙ্গে জড়িত। উভয় ক্ষেত্রেই এটি অগ্রহণযোগ্য।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD