শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

জাবি শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও হল খুলে দেয়ার দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এদিকে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে সংবাদ সম্মেলন করে তাদের দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা ইতোমধ্যে তাদের সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার ও শিক্ষার্থীদের থাকার জন্য হল খুলে দেয়ার দাবি জানান।

এদিকে ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান জানান, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ৩০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি হল খুলে দেয়ার বিষয়ে রাষ্ট্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ১৯ ফেব্রুয়ারি গেরুয়া বাজার এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশ, এলাকাবাসী ও শিক্ষার্থীসহ অন্তত ২৫ জন আহত হন। পরে গতকাল হল খুলে দেয়ার দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসসহ ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেশ কিছু হলের তালা ভাঙে এবং কয়েকটি হলে তারা রাত যাপন করে। এদিকে যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে গেরুয়া বাজার এলাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর বাসভবনসহ বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD