রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ডেঙ্গুতে আরো ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪ রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন জানাল ভারত আ.লীগকে চিরতরে নিষিদ্ধে সংবিধান সংশোধনেও ঐক্যবদ্ধ সরকার-বিরোধী দল: মীর শাহে আলম ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রী পাবে উপবৃত্তি, ব্যাংক হিসাব খোলার নির্দেশ সৌদি আরবে ১৩ পদে বাংলাদেশি কর্মী নেওয়ার বিজ্ঞাপন নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপির র‍্যালি সৌদি জোটের হামলায় ইয়েমেনে নিহত ৪১ প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

পিএইচডি ডিগ্রি পেলেন শাইখ মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১

শাইখ মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানি তাওহিদ ও আকিদা বিষয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি লাভ করেছেন।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ২৫০তম সিন্ডিকেট সভায় শাইখ মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানিকে ‘ইলমুত তাওহীদ-এ ইমাম আবু হানীফা (রহ.)-এর অবদান’ শীর্ষক অভিসন্দর্ভের জন্য পিএইচডি ডিগ্রি চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়।

শাইখ শহীদুল্লাহ খান মাদানী প্রফেসর ড. আ.খ. ম. ওয়ালী উল্লাহর তত্তাবধানে গবেষণা সম্পন্ন করেছেন।

শাইখ ড. মুহাম্মাদ শহীদুল্লাহ খান মাদানি বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সেক্রেটারি জেনারেল। এ ছাড়া তিন মাদরাসাতুল হাদিস, নাজিরবাজার, ঢাকার প্রিন্সিপালের দায়িত্বও পালন করছেন। সুবক্তা হিসেবে তার বিশেষ খ্যাতি রয়েছে। তিনি বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD