বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

অনুমোদন ছাড়াই ফিরতে পারবে দুবাইয়ের বৈধ ভিসাধারীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

ডেস্ক রিপোর্ট : সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ের বৈধ রেসিডেন্স ভিসাধারীদের দুবাই আসতে এখন থেকে জেনারেল ডাইরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্স (জিডিআরএফএ) এর অনুমোদনের​ প্রয়োজন নেই।

গত ১২ ফেব্রুয়ারি অথবা​ তার পরে দুবাইয়ে ফেরত আসা যাত্রীদের এই পূর্ব​ অনুমোদনের​ প্রয়োজন হবে না এবং এ বিষয়টি দুবাইয়ের জাতীয় বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন্স​ নিশ্চিত করেছে।

তবে যাত্রীদের সফরের জন্য কেবল ৭২ ঘণ্টা মেয়াদের করোনাভাইরাস পরীক্ষার নেগেটিভ ফলাফলের​ সার্টিফিকেট থাকতে হবে। এতদিন বিশ্বের বিভিন্ন দেশ হতে বৈধ ভিসাধারীদের দুবাইয়ে আসতে সবুজ সঙ্কেতের দরকার হতো।

সূত্র : কালের কণ্ঠ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD