শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিমানের ফ্লাইট থেকে ১০ কোটি টাকার স্বর্ণবার উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৫০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ১০ কোটি টাকা।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম যৌথভাবে অভিযান চালিয়ে এসব স্বর্ণ উদ্ধার করেন।

বিমানবন্দর কাস্টমস এ তথ্য জানিয়েছে। উদ্ধার স্বর্ণের বারের ওজন ১৭ কেজি ৪০০ গ্রাম।

বিমানবন্দর কাস্টমস জানায়, সকাল পৌনে ১০টায় আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-১২৮ পৌঁছালে তল্লাশি করে দুই সিটের পেছনের প্যানেলের পায়ের নিচ থেকে টেপ মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

এর মধ্যে ফ্লাইটের ২৬/এ সিটের নিচ থেকে ৯০ পিস এবং ৯৮/এফ সিটের নিচ থেকে ৬০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। কে কারা সোনার বারগুলো নিয়ে এসেছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD