শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

কাউকে জোর করে খেলাবে না বিসিবি : পাপন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস রিপোর্টার : এখন থেকে জাতীয় দলের কোনো ম্যাচে ক্রিকেটারদের খেলানোর জন্য জোর করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গতকাল এক সংবাদ সম্মেলেনে এমনটাই জানিয়েছেন বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। নিউজিল্যান্ড সফরের আগে সিনিয়র খেলোয়াড়, বোর্ড কর্মকর্তা ও কোচদের সঙ্গে বৈঠকের পর মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। যেখানে ওঠে এসেছে সাকিব আল হাসানের সঙ্গে বোর্ডের চুক্তির বিষয়ও। তবে এ ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি জানান বিসিবি সভাপতি। নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন না বিশ্বসেরা অলরাউন্ডার। আইপিএলে খেলার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টেও থাকছেন না তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর এমন দুটি গুরুত্বপূর্ণ সিরিজে সাকিবের না থাকার ব্যাপারে বিরক্ত না হলেও মন খারাপ করেছে বোর্ড।
সাকিবের ছুটি মঞ্জুর আগেই হয়েছিল। এবার বিষয়টি নিয়ে পাপন জানান, কাউকে জোর খেলানোর পক্ষপাতী নয় বোর্ড। বিসিবি সভাপাতি বলেন, আমরা জোর করে কাউকে কোথাও পাঠাবো না। যে খেলতে চায় না, খেলবে না। আমরা চায়, সকলে খেলুক। তবে কারও যদি জাতীয় দলের চেয়ে অন্য কোনো জায়গায় খেলতে ভালো লাগে, তাহলে খেলতে পারে। এই মেসেজটা সবার জন্য। এটা কেবল সাকিবের জন্য নয়।
তিনি বলেন, এই ব্যাপারে আমরা আলোচনা করেছি। এই ব্যাপারে আমরা এখন তাদের সঙ্গে একটা চুক্তিতে যাবো। আমাদের কিন্তু আগের চুক্তি শেষ হয়েছে। এখন পর্যন্ত আমরা নতুন চুক্তি করিনি। এই চুক্তিগুলোতে আরও কিছু নতুন বিষয় যুক্ত হবে। ওখানে সব পরিস্কার লেখা থাকবে। কে কোন ফরম্যাটে খেলতে চায়, তা তাদেরকে বলতে হবে। এটাও জানতে হবে, তাদের যদি ঐ সময় অন্য কোনো জায়গায় অন্য কিছু থাকে তাহলে তারা কি জাতীয় দলে খেলবে নাকি ওখানে, তা জানাতে হবে। এছাড়া বিসিবি সভাপতি পাপন জানান, এখন থেকে যে কোনো সফরে বোর্ডের কর্মকর্তা, সেটা জালাল ইউনূস হতে পারে বা খালেদ মাহমুদ সুজন খেলোয়াড়দের সঙ্গে থাকবেন। বাংলাদেশ ক্রিকেটের দুঃসময়ে সাকিব আল হাসান আইপিএল খেলার জন্য ছুটি চাওয়ায় খারাপ লেগেছে বিসিবি সভাপতি নাজমুল হাসানের। তার ধারণা ছিল, দল একের পর এক ম্যাচে হারার পর পরবর্তী সিরিজে জয়ের জন্য উঠেপড়ে লাগবেন সাকিবসহ দলের সবাই।
এপ্রিলে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে টেস্ট বাদ দিয়ে সাকিবের আইপিএল খেলতে চাওয়া ও বোর্ড তাকে ছুটি দেওয়া নিয়ে দেশের ক্রিকেটে আলোচনার ঝড় গত কয়েকদিন থেকেই। আইপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি খেলতে ক্রিকেটারদের ছুটি চাওয়া নতুন কিছু নয়। তবে দেশের খেলা বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি পাওয়ার ঘটনা এটিই প্রথম।
মন খারাপের কথা জানিয়ে বিসিবি সভাপতি মনে করিয়ে দিলেন, ক্রিকেটারদের গড়ে তোলায় বোর্ডের অবদান কতটা। বিব্রত ঠিক নই, তবে মন খারাপ। আমাকে যদি বলেন, মন খারাপ। বোর্ড একজন ক্রিকেটারের পেছনে ১০-১৫ বছর ধরে বিনিয়োগ করে। একটা তো হলো খেলাধুলা সম্পর্কিত চুক্তি। এর বাইরেও ওদেরকে যে সুযোগ-সুবিধা আমরা দেই, এটা তো আগে কখনও চিন্তাও করা যেত না।
এই জায়গায়, দল দুটি টেস্ট ম্যাচ হারার পর (ওয়েস্টইন্ডিজের বিপক্ষে) শুধু এই দুটি ম্যাচই নয়, আফগানিস্তানের কাছে হেরেছি, পাকিস্তান-ভারতের কাছে খারাপভাবে হেরেছি, এরপর এবার ওয়েস্টইন্ডিজের কাছে দেশের মাটিতে হারার পর যদি কেউ বলে যে আমি না খেলি আমার ধারণা ছিল, এত হারার পর সবাই উঠেপড়ে লাগবে যে পরের ম্যাচ জিততেই হবে। সেখানে কেউ যদি বলে টেস্ট খেলব না, ফ্র্যাঞ্চাইজি খেলব, আর কিছু বলার থাকে না। আমাদের ভাবনা খুবই পরিষ্কার। কাউকে আমরা জোর করে আটকাব না।
ক্রিকেটারদের দুঃসময়ে বোর্ড যেভাবে পাশে দাঁড়িয়েছে, দলের বাজে সময়ে সাকিব সেটি মনে না রাখায় আহত হয়েছেন নাজমুল হাসান।
একটা জিনিস খেয়াল করেন, আজকে যারা দেশের ক্রিকেটারদের মধ্যে বিশ্বের নামকরা ক্রিকেটার, প্রথম ১০ বছর বা ৬ বছর, ওদের গড় কেমন ছিল? ১২-১৫ করে গড় থাকত। আমরা তো তখন তাদের বাদ দেইনি। সময় দিয়েছি উন্নতি করার, তার পর তারা এই জায়গায় এসেছে।
যে সময়টায় তারা দেশের জন্য কিছু করবে, তখনই যদি. তবে এটা তাদের ইচ্ছা। আমরা এভাবে সময় নষ্ট করতে চাই না। কারণ জোর করে খেলিয়ে লাভ হয় না। বিশেষ করে টেস্ট ম্যাচ। এটা মানসিক খেলা।
এর আগে ২০১৭ সালেও টেস্ট ক্রিকেট থেকে ৬ মাসের বিরতি চেয়েছিলেন সাকিব আল হাসান। সেবার শুধু দক্ষিণ আফ্রিকা সফরে তাকে ছুটি দিয়েছিল বোর্ড। এখন বোর্ড সভাপতি বলছেন, সাকিবের টেস্ট খেলার ইচ্ছে নেই বেশ আগে থেকেই।
মূল ব্যাপার একটিই। সাকিবকে কি খেলানো যেত না জোর করে? ওকে না দিলে (ছুটি) কি করত? হয়তো খেলত। কিন্তু আমরা ওটা চাই না। আমরা চাই যারা এই খেলাটাকে ভালোবাসে, তারাই খেলুক।
আপনারা একটা জিনিস দেখুন। সাকিব তো আরও ৩ বছর আগেই টেস্টে খেলতে চায়নি। (২০১৭ সালের দক্ষিণ আফ্রিকা সিরিজের কথা মনে করিয়ে দেওয়ার পর) না না এমনিতেই ও খেলতে চায়নি টেস্ট ক্রিকেট। তখন ওকে অধিনায়ক করে দেওয়া হলো। জোর করে চেষ্টা করলাম তো। লাভ হলো না। আমরা সামনে দিকে এগোতে পারছি না, পেছাচ্ছি আরও।
দলের খারাপ সময়ে সাকিব এমন এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেই খারাপ লাগা বেশি, আবারও বললেন বিসিবি সভাপতি।
আমার কাছে খারাপ লেগেছে, যে সময়টায় যে সব ক্রিকেটারদের কাছ থেকে বেশি আশা করেছিলাম যে দলকে সমর্থন করবে, আমাদেরকে আশ্বস্ত করবে যে অসুবিধা নেই পাপন ভাই, আমরা পরের ম্যাচ জিতব , তখন সেটা না পেলে কষ্ট লাগেই। শকিং তো বটেই। এটা শকিং না হলে আর কোনটা শকিং তবে ঠিক আছে। আমি এটা নিয়ে হুলস্থুল করতে চাই না।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD