শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

মোহামেডানের নির্বাচনে আবাহনীর পরিচালক পাপন ভোটার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস রিপোর্টার : আগামী ৬ মার্চ মোহামেডানের বহুল প্রতীক্ষিত নির্বাচন। গতকাল নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় আছেন অনেক নামিদামী তারকারা। ক্রিকেট তারকা সাকিব আল হাসানও আছেন ভোটার তালিকায়। ক্রিকেটার সাকিবের নাম দেখা গেছে ৩১০ নম্বরে। যারা সদস্য তাদের নামই ভোটার তালিকায় উঠেছে। সাকিব মোহামেডানের সদস্য। লিমিটেড কোম্পানিতে রূপান্তর হওয়ার পর মোহামেডান ২১৩ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে। এখানে যোগ হয় নতুন সদস্য ১২৯ জন। মারা গেছেন ১১ জন। সব মিলিয়ে ভোটার সংখ্যা ৩৩১ জন। নতুনরা ভোট দিতে পারবেন তবে নির্বাচন করতে পারবেন না। স্থায়ী সদস্যরাই ভোটার হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার রিয়াজুল কবির কাওছার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন।
তবে সবচেয়ে গরম খবর হচ্ছে মোহামেডানের নির্বাচনে ভোটার আবাহনীর পরিচালক এবং বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। শুধু পাপনই নয় এই তালিকায় আছেন আবাহনীর আরেক কর্মকর্তা বিসিবির পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। এছাড়াও ভোটার তালিকায় রয়েছেন টিভি অভিনেতা জাহিদ হাসান। বিসিবির পরিচালক মাহবুব আনাম মোহামেডানের সদস্য তাই তিনিও ভোটার। দুবছর মেয়াদী পরিচালনা পর্ষদ ২০১৩ সালে মেয়াদ শেষ হলেও নির্বাচন হয়নি। আগামী ৪ মার্চ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ২৪ ফেব্রæয়ারি মনোনয়নপত্র বিক্রি হবে। ১-৩ মার্চ মনোনয়ন পত্র দাখিল এবং প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। একজন সভাপতি ও ১৬ জন পরিচালক পদে নির্বাচন হবে। ৫০ হাজার টাকা দিয়ে সভাপতি পদে এবং ১০ হাজার টাকা দিয়ে পরিচালক মনোনয়নপত্র কেনা যাবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD