শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

সিদ্দিকুরের প্রতীক্ষার অবসান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস রিপোর্টার : দীর্ঘ প্রতিক্ষার অবসান হলো। করোনাভাইরাসের কারণে বন্ধ থাকার পর গলফের চেনা আঙিনায় ফিরলেন সিদ্দিকুর-আকবর হোসেনরা। প্যারাগন প্রফেশনাল গলফ টুর্নামেন্টে অবশ্য দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানের শুরুটা হয়েছে সাদামাটা। আর্মি গলফ কোর্সে গতকাল প্রথম রাউন্ডে পাঁচটি বার্ডি, চারটি বোগি এবং একটি করে ইগলস ও ডাবল বোগি করেন সিদ্দিকুর। পারের চেয়ে এক শট কম খেলে লিডারবোর্ডে দ্বিতীয় স্থানে আছেন এশিয়ান ট্যুরের দুটি শিরোপা জেতা এই গলফার। পাঁচটি বার্ডি ও দুটি বোগি করা আকবর হোসেন পারের চেয়ে তিন শট কম খেলে লিডারবোর্ডে আছেন শীর্ষে। পারের সমান শট খেলে যৌথভাবে তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ রাসেল ও বাদল মিয়া।

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত মার্চ থেকে খেলাধুলা বন্ধ ছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় এরই মধ্যে ফুটবল, ক্রিকেট, হকিসহ বেশ কিছু খেলা মাঠে ফিরেছে। প্যারাগন প্রফেশনাল গলফ টুর্নামেন্ট দিয়ে কোর্সে ফিরল গলফ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD