শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

শর্ত দিয়ে আন্দোলন স্থগিত জাবি শিক্ষার্থীদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

শর্ত দিয়ে আন্দোলন স্থগিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আপাতত হল ছাড়ছেন না তারা। এছাড়া শিক্ষার্থীদের অন্যান্য দাবি মোটামুটি মেনে নেওয়ায় সাময়িক সময়ের জন্য আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে এ কথা জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

এসময় আন্দোলনকারী শিক্ষার্থী নোশিন আদিবা বলেন, প্রশাসন আমাদের দাবি অনেকাংশে মেনে নিয়েছে। মামলার বিষয়ে একটু সময় প্রয়োজন। এছাড়া অন্যান্য দাবিগুলো মেনে নেওয়ায় আমরা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করলাম।

তবে এই মুহূর্তে হল ছাড়বেন না বলেও জানিয়েছেন তিনি।

এদিকে নিরাপত্তার স্বার্থেই হলে অবস্থান করবেন বলেও জানিয়েছেন আন্দোলন রত অন্য শিক্ষার্থীরা।

অন্যদিকে প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক মোতাহার হোসেন বলেন, আমরা শিক্ষার্থীদের হল ছেড়ে দেওয়ার অনুরোধ জানাবো। প্রশাসন শিক্ষার্থীদের বুঝাবেন। এখনো প্রশাসন কোনো কঠোর অবস্থানে যাবে না বলেও জানান তিনি।

জাবির শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার বিচার ও আবাসিক হল খুলে দেওয়াসহ কয়েক দফা দাবিতে শনিবার থেকে আন্দোলন করে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD