সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত শীর্ষ পাঁচ অভিনেত্রী যারা হত্যা মামলায় সাঈদ খোকন তৃতীয় দফায় ২ দিনের রিমান্ডে ইরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে: শাহরাম ইরানি শাহজালালে ইউএস-বাংলার বিমানে আগুন, দ্রুত নামানো হলো যাত্রীদের সৌদি আরবে সেনা পাঠাল পাকিস্তান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ২ জনের প্রাণহানি, আক্রান্ত ৯৭৮ রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি আগুনসন্ত্রাসের বিরুদ্ধে গণমাধ্যমকে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাজ্যে মার্কিন বিমানঘাঁটিতে ছয় ড্রোনের হানা, সন্দেহের তীর ইরানের দিকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতে করোনার সংক্রমণ আরও ভয়াবহের আশঙ্কা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনার সংক্রমণ আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। কয়েকটি রাজ্যে সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে বলে বুধবার জানিয়েছে রয়টার্স।

প্রায় এক মাস আগে ভারতীয় কর্তৃপক্ষ দাবি করেছিল, দেশের করোনার পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে। তবে সম্প্রতি মহারাষ্ট্র ও কেরালায় সংক্রমণের হার বাড়তে শুরু করেছে। মূলত মাস্ক পরায় অনীহা এবং সামাজিক দূরত্ব মেনে না চলায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

করোনায় আক্রান্তের তালিকায় বিশ্বে ভারত দ্বিতীয়। দেশটির এক কোটি ১০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৩ হাজার ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। দৈনিক মৃত্যুও ১০০ পেরিয়েছে। বুধবার এই সংখ্যা ছিল ১০৪।

৯টি রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলের দিকে ইঙ্গিত করে এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ‘বিশেষ করে ভাইরাসের নতুন রূপের প্রভাবে … এই বিস্তার রোধে কঠোর ব্যবস্থা বাস্তবায়নে যে কোনো শিথিলতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।’

মন্ত্রণালয় জানিয়েছে, ছত্তিশগড়, গুজরাট, কেরালা, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, পাঞ্জাব এবং জম্মু ও কাশ্মিরে সংক্রমণের হার বাড়ছে। এছাড়া কর্নাটক, তামিল নাড়ু ও পশ্চিমবঙ্গেও সংক্রমণের হার বাড়ছে।

গত সপ্তাহে ভারতের ৩৬টি রাজ্য ও কেন্দ্রীয় অঞ্চলগুলোতে দৈনিক সংক্রমণ একশ এর বেশি ছিল। তবে কেরালা ও মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ চার হাজারের বেশি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD