বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :

আন্দ্রে রাসেল শাহরুখ খানকে যে গোপন কথা বলতে চান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২০

 

আন্দ্রে রাসেল সিদ্ধান্ত স্থির করে ফেলেছেন। আইপিএলে কলকাতা নাইটরাইডার্সে (কেকেআর) খেলেই ক্যারিয়ার শেষ করবেন। আর সেজন্য কেকেআরের কর্ণধার শাহরুখ খানকে কি বলবেন সেটাও ঠিক করে রেখেছেন রাসেল। সম্প্রতি এক সাক্ষাতকারে রাসেল নিজের গোপন সেই কথা বলেন। তিনি জানান-‘আমি সেদিন শাহরুখ ও কেকেআরের সব স্টাফদের ডেকে বলবো, এটাই আমার শেষ আইপিএল এবং আমি শেষ ম্যাচটা কলকাতায় খেলতে চাই।’

বিদায় বেলাটা জমাট আয়োজনের মধ্যেই শেষ করতে চান রাসেল। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের মতোই গ্যালারিভরা দর্শকদের সেই ঢেউ-উত্তেজনা-আনন্দের পরশ নিয়ে আইপিএলকে গুডবাই জানাতে চান আন্দ্রে রাসেল। মোদ্দা কথা-তার বিদায়কে স্মরণীয় করে রাখার সব উপকরণ মাঠে চান ক্যারিবীয় এই ক্রিকেটার।

রাসেল বলছিলেন-‘ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের বড় তারকারা অথবা এনবিএ থেকে বাস্কেটবলের সুপারষ্টাররা যেভাবে উৎসবের মেজাজে বিদায় নেয়, তেমন উৎসবই আমি দেখতে চাই আমার শেষ ম্যাচে। আমি ক্যারিয়ারের শেষ ম্যাচ পর্যন্ত নাইটরাইডার্সে থাকতে চাই। এই দলের হয়ে এখন পর্যন্ত ছয় মৌসুম খেলেছি। শেষ মৌসুমের সেরা খেলোয়াড়ের ট্রফি জিতেছিলাম। আমি চাই এই বছর আইপিএল হোক। আর চ্যাম্পিয়ন ট্রফি যেন আমরা জিততে পারি।’

টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা পারফর্মার ৩২ বছর বয়সী এই ক্যারিবীয় অলরাউন্ডার ২০১৯ সালের আইপিএলের ১৪ ম্যাচে ৫১০ রান এবং ১১ উইকেট নিয়ে মৌসুমের সেরা খেলোয়াড় হন। তবে রাসেলের এই নৈপূণ্য সত্ত্বেও গেল মৌসুমে কেকেআর প্লেঅফের টিকিট পায়নি।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD