শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

লেখক মুশতাকের মৃত্যুতে বিক্ষোভ, ৭ জনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১

লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে শুক্রবার রাজধানীতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সাতজনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়া এই আদেশ দেন।

গ্রেপ্তার সাতজন হলেন- তামজিদ হায়দার, নজির আমিন চৌধুরী, এএসএম তানজিমুর রহমান, আকিব আহম্মেদ, আরাফাত সাদ, নাজিফা জান্নাত ও জয়তী চক্রবর্তী। বিক্ষোভের ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে মামলা করে শাহবাগ থানার পুলিশ। মামলায় অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকেও আসামি করা হয়েছে।

আদালত সূত্র জানায়, পুলিশ হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার সাতজনকে এদিন আদালতে হাজির করে সাত দিনের করে রিমান্ডে নেওয়ার আবেদন করে শাহবাগ থানা পুলিশ। শুনানি শেষে আদালত সাতজনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে তাদের কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

লেখক মুশতাক আহমেদ বন্দী অবস্থায় গত বৃহস্পতিবার মারা যান। এর প্রতিবাদে শুক্রবার রাজধানীর জাতীয় জাদুঘর, প্রেসক্লাব এলাকা এবং শাহবাগে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল বের করে।

এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং সাতজনকে গ্রেপ্তার করে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD