শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

এককভাবে ইউরো আয়োজন করবে না ইংল্যান্ড

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক : পুনঃনির্ধারিত উয়েফা ২০২০ এককভাবে শুধুমাত্র ইংল্যান্ডে আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে বৃটিশ সরকার। করোনাভাইরাসের কারণে গত বছর এই আয়োজন এক বছরের জন্য স্থগিত করা দেয়া হয়। নতুন সূচি অনুযায়ী আগামী ১১ জুন থেকে এই টুর্নামেন্ট পূর্ব নির্ধারিত ইউরোপের ১২টি শহরেই শুরু হবার কথা রয়েছে। এই প্রথমবার কোনো একক দেশে নয় বরং ইউরোপের ১২টি শহরে এই টুর্নামেন্ট আয়োজিত হতে যাচ্ছে। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। কিন্তু কোভিড-১৯ র কারণে বিভিন্ন দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় তা টুর্নামেন্ট আয়োজনে বড় বাঁধা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভাইরাসে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বৃটেনে ক্ষয়ক্ষতির পরিমাণ একটু বেশি। কিন্তু ইতোমধ্যেই অন্তত এক ডোজ করে ভ্যাকসিন নিয়েছেন ১৮ মিলিয়ন বৃটিশ নাগরিক। জুলাইয়ে প্রায় সব নাগরিককে ভ্যাক্সিন দেবার কাজটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
ভ্যাকসিনেশনের দিক থেকে সফলতা বিবেচনায় পুরো ইউরো টুর্নামেন্ট এককভাবে ইংল্যান্ডে আয়োজনের বিষয়টি বেশ কিছুদিন ধরেই আলোচিত হয়ে আসছে। কিন্তু বৃটিশ সরকার আপাতত এই সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন। বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ সম্পর্কে বলেছেন, এটা শুধুই একটি সম্ভাবনা। টুর্নামেন্ট কীভাবে আয়োজিত হবে এটা সম্পূর্ণই উয়েফার সিদ্ধান্ত। তারা জানিয়েছে পূর্ব নিধারিত সূচি অনুযায়ী ১২টি শহরেই তারা এবারের আসর আয়োজন করতে চায়। আমরা ওয়েম্বলির ম্যাচগুলোসহ যে সাতটি ম্যাচ যুক্তরাজ্যে অনুষ্ঠিত হবে শুধুমাত্র সেগুলো নিয়েই চিন্তা করতে চাই।
জানুয়ারিতে উয়েফার পক্ষ থেকে স্পষ্ঠভাবে জানিয়ে দেয়া হয়েছে করোনা শঙ্কা সত্তে¡ও যে ১২টি শহরে ইউরো ২০২০ আয়োজনের কথা রয়েছে সেখানেই তা আয়োজিত হবে। এবারের আসরের আয়োজক দেশগুলো হলো লন্ডন, গøাসগো, ডাবলিন, আমাস্টারডাম, কোপেনহেগেন, সেন্ট পিটার্সবার্গ, বিলবাও, মিউনিখ, বুদাপেস্ট, বাকু, রোম ও বুখারেস্ট। আগামী ১১ জুন রোমে টুর্নামেন্ট শুরু হয়ে ১১ জুলাই ওয়েম্বলিতে শেষ হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD