শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বঙ্গবন্ধু মহিলা বাস্কেটবলে বীমার চ্যাম্পিয়ন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস রিপোর্টার : বঙ্গবন্ধু থ্রি অন থ্রি মহিলা বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়েছে বীমার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাস্কেটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় গতকাল ধানমন্ডি বাস্কেটবল জিমনেশিয়ামে ফাইনাল খেলা বীমার দল ও হরনেটস-এ দলের মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় বীমার দল ৮-৫ পয়েন্টের ব্যবধানে হরনেটস-এ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অংশ গ্রহনকারী দলের সকল খেলোয়াড়দের করোনা টেষ্ট সহ অন্যান্য সকল স্বাস্থ্যবিধি মেনে খেলাটি অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে ১২টি দল চার গ্রæপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বীমার দলের খেলোয়াড়রা হল তাসফিয়া,সামারা,মাশিয়াত ও আর্যা। ফেডারেশনের সহ-সভাপতি মইনুল আহসান মঞ্জু এবং সাধারণ সম্পাদক ও সাউথ এশিয়া বাস্কেটবল এসোসিয়েশনের সেক্রেটারী জেনারেল এ কে সরকার উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD