শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

দেওয়ানগঞ্জে ধরা পড়ল ১১০ কেজি ওজনের বাঘা আইড়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ নৌ থানা পয়েন্টে যমুনা নদীতে জেলেদের জালে ১১০ কেজি ওজনের বিশাল এক বাঘা আইড় মাছ ধরা পড়েছে। গতকাল শনিবার বিকেল আনুমানিক ৫ টার দিকে স্থানীয় জেলেরদের জালে ধরাপড়ে মাছটি। পরে স্থানীয় মাছ ব্যাবসায়ী সহিদুর রহমান ১১০০ টাকা কেজি দরে ১ লাখ ২১ হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেয়।

মাছ ব্যাবসায়ী সহিদুর রহমান জানান, আমি ১১০০ টাকা কেজি দরে মাছটি ক্রয় করে নিয়েছি এখন মাছটি পুল্যাকান্দী ব্রহ্মপুত্র নদীতে বেঁধে রেখেছি। বড় আকারের মাছ হওয়ায় ক্রেতা খুজে পাওয়া যাচ্ছেনা। ১৫০০ টাকা কেজি দরে কেউ ক্রয় করতে চাইলে মাছটি বিক্রি করব বলে আশা করছি। বিশাল আকারের মাছটি দেখতে শত শত উৎসুক জনতা ভিড় করছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম জানান, এই মাছটি গভীর পানির মাছ। আবহমান কাল থেকেই যমুনা ও তদসংলগ্ন নদীতে মাঝে মাঝেই এই মাছ দেখতে পাওয়া যায়। যে জেলের জালে মাছটি ধরা পড়েছে তাকে ধন্যবাদ জানাচ্ছি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD